বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মার্ক জুকারবার্গ এর বিয়ের সময় আমার এক ফুপুকে জুকারবার্গ বউ এর ছবি দেখাইছিলাম, নিম্নে ফুপীর অভিমত ব্যাক্ত করা হইল।
১. বউ এরকম আদিবাসী টাইপের ক্যান??? চোখ দেখলেই তো আদিবাসী বুঝা যায়।
২. ছেলেটা তো অনেক স্মার্ট, এর পাশে মেয়েটারে একদম ই মানাইতাছে না।
৩. মেয়ের মাঝের দাত দুইটা এত্ত লম্বা ক্যান??? মেয়ে মাইনষের দাঁত হইতে হয় সমান।
৪. চুলগুলা সুন্দর আছে, কিন্তু কাইটা কুইটা তো আশ্বিন মাসের ধান ক্ষেত বানায়া রাখছে। আধুনিক মাইয়াগুলার এই হইল ঢং, চুল একটু সুন্দর হইলেই এইডারে কাটার লাইগা পাগল হয়ে যায়।আর আমরা একটু সুন্দর চুলের লাইগা কত্ত সাধনাই না করছি।
৫. আদিবাসী, নাক তো বোচা হবেই। মনে হয় কেও ইট দিয়া মাইরা নাক সমান বানায়া দিছে।
আমার ফুপী জাস্ট একটা উদাহারন মাত্র, দেশের ৯৮% মা, খালা, ফুপুর চিন্তা ভাবনা কিন্তু এখনো একইরকম। জু্কারবার্গ যদি আমার আপনার বড় ভাই হইত, তাইলো তার বিয়ার জন্য মিনিমাম ৩৭ জায়গায় মেয়ে দেখানোর আয়োজন করা হত। মিষ্টি নিয়া যাইত, গরু দেখার মত মেয়ে দেখতে, হাত পা লেজ নাইড়া দেখা শেষে না কইরা দিয়া চলে আসত। আর ভালোবেসে প্রিসিলা চ্যানকে(বর্তমান বউ) বিয়ে করতে চাইলেও আমাদের মায়েরা উপরের ডায়লগ গুলো শুনাতে শুনাতে জুকারবার্গ এর কান ঝালাপালা করে দিত।
ফর্সা মেয়ের মায়েদের এই সমস্যা থাকে সবচেয়ে বেশী। অন্যের কালো মেয়ে দেখলেও এরা গর্বিত অনুভব করে যে নিজের মেয়ে ফর্সা। এরা নাক বুচকায়া অন্য মেয়ের মাকে জিজ্ঞেস করবে "এই মেয়ের বিয়ে দিবেন কেমনে???"তাদের ভাবখানা এমন যে, ফর্সা মেয়েরাই শুধু বিয়েশাদী করে বংশবৃদ্ধার করে দেশ বাচ্চাকাচ্চায় ভরে দিচ্ছে, আর কালো মেয়েরা ব্যাচেলর থেকেই মারা যাচ্ছে!!!!
আর যোগ্য ছেলের মায়েরা তো একটা বয়সের পরে চাকরী করা শুরু করে, "পুত্রবধূ সার্চিং কোম্পানী" এর "ম্যানেজিং ডিরেক্টর"। এখানে ওখানে গরুর মত মেয়ে খুজতে যাবে, নিজের ছেলের প্রশংসা চিবায়া চিবায়া বলবে আর মেয়ের হাতে ১০০০ টাকা দিয়া লাত্থি মাইরা চলে আসবে। খোজ নিয়ে দেখবেন, এরাই জীবনে সবচেয়ে বেশীবার লাত্থি খাইছে বলেই এগুলা করে।
কাকে ভাল বলবেন আপনি?? যে মেয়েটা কালো, সে কিন্তু নিজের ভাই এর জন্য বউ খুজতে গেলেও সুন্দরীই খুজে। যে মেয়ের নিজের চেহারা ব্রণ দিয়ে ঢাকা, সেও দেখবেন তার ভাবীর চেহারার দোষ খুজতেছে। কালো মেয়ে আবার অন্য খাটো মেয়েকে দেখে নাক সিটকাচ্ছে।যে মেয়েটা নিজেই এই সমস্যার শিকার ছিল, সেও বিয়ের পরে দেবরের জন্য মেয়ে খুজতে গিয়ে একই কাজ করছে। আমি নিজেও ভাল কোথায়??? তবে হ্যা, অন্তত এই আজাইড়া নিয়ম থেকে দূরে থাকব বলেই প্রতিজ্ঞাবদ্ধ।
পরিবর্তন দরকার। বিয়ের আসনে চেহারার চেয়ে শিক্ষার এবং পকেটে টাকা পয়সা থাকার চেয়ে যোগ্যতার গুরুত্ত আসুক। আমি জানি, আমাদের মায়েদেরকে যদি আফ্রিকা মহাদেশে পাত্রী খুজার কাজে পাঠানো হয় তাহলে আমাদেরকে ব্যাচেলর হিসেবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। কারণ যতদিনে আফ্রিকায় ফর্সা মেয়ে খুজে পাবে, ততদিনে আমাদের মেশিনের কর্মক্ষমতাই ফুরিয়ে যাবে।
..... "ফর্সা মানেই সুন্দরী" ধারনার পরিবর্তন আনতে আরো কত্ত দেরী, পাঞ্জেরী???
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now