বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
♥♦♥♦♥♦♥♦♥
অপূর্ব সারিকাকে গিফ্টটি দিয়ে দৌড়ে চলে গেল। সারিকা তো অবাক । কিছু ভেবে পাচ্ছে না। কি করবে সে? গিফ্টটি ছুঁড়ে ফেলে দিবে নাকি সারিকা? না। সে রিক্সা থেকে নেমে বাসায় চলে আসল। গিফটটি খুলে দেখলো এক জোড়া কানের দুল, কয়েকটি গোলাপ ফুল, সাথে একটি রঙিন চিরকুট। সারিকা মুচকি হাসল। আর চিরকুটি পড়তে লাগল। চিরকুটের কথাগুলো ছিল এ রকম,
♥♦♥♦♥♦♥♦♥
প্রিয় সারিকা,
প্রথমে যখন তোমাকে দেখেছি তখনই ভাল লেগে ছিল। সেটা ভালবাসা ছিল কিনা বলতে পারব না। আজ বুঝতে পারছি তুমি আমার ভালবাসা। এতদিন এ কথা বলতে পারি নি। আজ বলে দিলাম, আই লাভ ইউ। জানি না এ বিষয়টি তুমি কিভাবে নিবে? আমি ধানমন্ডি লেকে তোমার জন্য অপেক্ষা করব।
ইতি
তোমার ভালবাসার পাগল
অপূর্ব, রেস্টুরেন্টের সেই ওয়েটার ।
♥♦♥♦♥♦♥♦♥
সারিকা অপূর্বের দেয়া কানের দুলটি পড়ে লেকে আসে অপূর্বের সাথে দেখা করতে।
অপূবঃ কেমন আছো?
সারিকাঃ তুমি তো অনেক কিছু করে ফেলেছো। এত কিছু না করলেও পারতে।
অপূর্বঃ তাহলে তুমি!.... !
সারিকাঃ এত কিছু করে ফেলেছো আর আমি এটা করতে পারব না।
অপূর্বঃ আইসক্রিম খাবে? !
সারিকাঃ হুম, চলো।
♥♦♥♦♥♦♥♦♥
আইসক্রিম খেতে খেতে তারা তাদের না বলা কথাগুলো শেয়ার করে নিল। অপূর্বের খুব ভাল লাগল । যা হোক ভালবাসায় ভেসে চলল তাদের ভুবন।
প্রতিটি মুহুর্ত ভালবাসর প্রতিচ্ছবি বয়ে নিয়ে যায়। ভালবসার ভুবনে হারিয়ে যায় দুটি অস্তিত্ব। কেটে যায় প্রহর, গড়ে ভালবাসার ঘর। অনন্তকাল চলতে চাই তাদের ভালবাসা। কিছু মুহূর্তের বিচরণ! অপূর্ব ও সারিকা সেই ভালবাসাকে বন্ধনের রূপ দিতে চায়।
♥♦♥♦♥♦♥♦♥
কয়েকদিন পর বাসা থেকে রিক্সা করে সারিকা কোথায় যেন যাচ্ছিলো। এদিকে অপূর্ব তার প্রাইভেট কারে বসে হেডফোন লাগিয়ে গান শুনছিল। এটা দৃষ্টিগোচর হয় সারিকার চোখে। অবাক হয়ে যায় সারিকা। তবে বিশ্বাস করতে পারে না। ফোন দেয় অপূর্বকে।
সারিকাঃ হ্যালো, তুমি কোথায়?
অপূর্বঃ আমিইইইই তোওওও রেস্টুরেন্টে!।
সারিকাঃ তোমার মতো কাওকে দেখলাম একটা প্রাইভের কারে।
অপূর্বঃ তুমি কোথায় যাচ্ছো?
সারিকাঃ আমি রেস্টুরেন্টে আসছি।
♥♦♥♦♥♦♥♦♥
অপূর্বের মাথায় বজ্রপাত হলো যেন! সে দ্রুত বেগে গাড়ি চালিয়ে রেস্টুরেন্টে এসে ওয়াটারের পোশাক পড়ে নিল। আর টাইটা বাঁধতে না বাঁধতে সারিকা হাজির।
সারিকাঃ এত হাপাচ্ছো কেন? একটা কথা ছিল।
অপূর্বঃ বলো, কি সে কথা?
সারিকাঃ আমাদের সম্পর্কের কথা বাবাকে জানিয়েছি। বাবাও রাজি। তুমি দেখা করবে।
অপূর্বঃ চলো আগে এক জায়গায় যাই।
এ বলে অপূর্ব একটি রিক্সাওয়ালাকে ডাকল।
তারা ছুটে চলল ভালবাসা এক দৃঢ় বন্ধনের খোঁজে।
♥♦♥♦♥♦♥♦♥
আবারও হাজির হব পরের পর্বে। বাই বাই।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now