বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদিন বিকেল বেলা একটি পাখি একটি গাছের ডালে এসে বসল। গাছের অন্য ডালে একটি মৌমাছির বাসা ছিল। সেদিক থেকে একটি ছোট্ট মৌমাছি পাখিটির সামনে দিয়ে উড়ে যাচ্ছিল। পাখিটি মৌমাছিটিকে কাছে ডেকে বলল : “কেমন আছ মৌমাছি ভাই..?”
মৌমাছি : “ভাল। তুমি কেমন আছ..?”
পাখি : “ভাল। অনেক দিন ধরেই তোমাকে একটি কথা বলব বলব ভাবছি।”
মৌমাছি : “কী কথা পাখি ভাই..?”
পাখিটি : “মধুর জন্য তুমি কত কঠোর পরিশ্রম কর, কিন্তুু লোকজন তোমাকে না জানিয়েই তা নিয়ে যায়। এতে তোমার দুঃখ হয় না..?”
মৌমাছি : “না।”
পাখিটি অবাক হয়ে জিজ্ঞেস
করল : “কেন..?”
হাসিমুখেই মৌমাছি জবাব দিল,
“কারণ তারা মধু চুরি করতে পারলেও, কখনই আমার মধু তৈরির শিল্পকে আমার কাছ থেকে চুরি করতে পারবে না।”
.
শিক্ষা : নিজের দৃষ্টিভঙ্গী সবসময় ইতিবাচক রাখুন। ছোট্ট মৌমাছির মত হওয়ার চেষ্টা করুন, আকারে ছোট হলেও হৃদয়ের দিক দিয়ে মহৎ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now