বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
পড়লে পড়েন না হলে ৩০০ গজ দূরে গিয়ে চুবানি খেয়ে আসেন
X
লেখকঃ ♥F~S♥The~Better♥
আজকে একটু বেশী কাজ আছে। তার মানে এই নয় যে, আমাকে বাড়ির সব কাজ করতে হবে বা লোকেরা যেই কাজ করে সেই কাজ। আসলে আমি যেই কাজ করি সেই কাজ আমাদের পরিবারের কেউ ভালোভাবে করতে পারবে না। এবার বলি আসলে কি হয়েছে, আমি আমার মাম্মা বাড়ি গেলাম, কিছুদিন পরে বাড়ি এসে দেখি, ফাজিলটা(আমার ভাই) ল্যাপটপে আবোল-তাবোল কাজ করে রেখেছে, আর ল্যাপটপ বুট করতে পারছে না।
মানে যেই জিনিসটা বুঝে না সেই কাজটা করতে যাবে। এখন ল্যাপটপ কিভাবে অন করবো তাই ভাবছি, দেখলাম ফাজিলটা ল্যাপটপে এমন একটা কাজ করেছে যে, বুট অপশনে পুরো ফাঁকা হয়ে আছে, আমি এখন উইন্ডোজ পেন্ড্রাইব দিয়ে কিভাবে দিবো পেনড্রাইব দিয়েও দেওয়া যাবে না (আল্লাহ আমি এখন কি করবো, ল্যাপটপে আমার কাজ আছে)। এখন উইন্ডোজ বুট না হলে কিভাবে কাজ করবো!!! বুট তো হচ্ছেই না বরং grup editor এ ঢুকে যাচ্ছে।
কি আর করবো, আমিও আবোল-তাবোল লিখা শুরু করলাম, শেষে grup editor এ exit লিখে দিলাম আর উইন্ডোজ বুট হয়ে গেলো, বাট বুট অপশন এখনো পুরাই ফাঁকা, এটাতো ঠিক করতেই হবে, আমি bios/uefi সেটিংসে ঢুকে দেখলাম secure boot চালু করা আছে, আর secure boot এ একসাথে ৫-৬ টা ফাইল সিলেক্ট করা আছে, আসলেই একটা ফাজিল, বুঝে না কিছু না আবোল-তাবোল কাজ করে রেখেছে। আমি সবগুলো ডিলিট করে দিলাম।
আর সব কিছু আবার ঠিক হয়ে গেলো। এবার বুট অপশনে দেখি শুধু উইন্ডোজ এর বুট নেই, ৪ টা বুট দেওয়া আছে, আর বুটের ২ টাতে prime os দেওয়া আছে। এবার আমি আসল কাহিনী বুঝে গেলাম। আসলে ফাজিলটা prime os ইন্সটল করতে গিয়েই এই কাজ করেছে। কি আর করা সব কিছু ঠিক করে রাখলাম। আবার কিছু দিন পরে ফাজিলটা আবার একই কাজ করেছে কিন্তু এইবারের সমস্যাটা ভিন্ন। আমি এবার নতুন করে উইন্ডোজ দিলাম।
আবার সব কিছু ঠিক করে রাখলাম, আর আমি ঐ ফাজিলটাকে আর ল্যাপটপ চালাতে দিই না, যদি আবার হাবা-জুবা ঘুটে তাহলে আবার সমস্যা হবে। এখন এইভাবেই চলছে, ভাবছি কয়দিন পরে আবারও লুকিয়ে এমন কাজ আবার না করে। এখন ল্যাপটপ আমার ড্রয়ারে লুকিয়ে রেখেছি আর চাবি দিয়ে লক করে রেখেছি সারাদিন খুজলেও খুজে পাবানা ফাজিল, সামিরকে বোকা বানানো এতোটাই সহজ না,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
পরেরটা ঘটনা না, শুধুই বিবরন, জানতে হলে চোখ রাখুন নিচেই, দেখেন আবার বেশী নীচে করেন না, তাহলে সমস্যা হবে
আমার ভাই সম্পর্কে বলি, আমার ভাই হলো আমার বড়। ফাজিলটা যদি কোনো কাজ ঠিক ভাবে করে তাহলে তাকে নোভেল পুরস্কার দেওয়া যাবে। আসলে যদি তাকে কোনো কাজ এখন দেওয়া হয় তাহলে কাজটা আধা ঘন্টা পরে করে দিবে। আর সে হলো আমাদের পরিবারের সবথেকে slow tortoise, বাথরুমে গেলে ১ ঘন্টার নীচে বের হয় না। আবার যেকোনো কথা নিয়ে খুব প্যাচাল করতে পারে।
আর এইটাই সেই ফাজিল যে আমাকে ছোট বেলায়, যখন আমি ঘুমিয়ে ছিলাম তখন আমার মুখে সাবান ঢুকিয়ে দিয়েছিলো। আবার কথা-বার্তায় রং-চঙ মারার চেষ্টা করে যেমন যদি তাকে বলি আমি পানি খাবো, তখন বলে পানি খাওয়া যায় না, পান করতে হয়। আবার সে হারকিপ্টা, সেইদিন পরিক্ষা করার জন্য, আমি তার কাছ থেকে মাত্র ১০ টাকা চাইলাম, আর সে দিবে না তা দিবেই না, শেষে তার কাছ থেকে ১০ টাকা কেড়ে নিলাম, আর সে রাগে ফুসতে ফুসতে আমার কাছ থেকে টাকাটা কেড়ে নিলো(এটার মাধ্যমে এটাই প্রমাণ হয় যে, ফাজিলটা আস্ত একটা হারকিপ্টা) আমাকে আবার কেউ বলবেন না যে আমার কাছে টাকা ছিলো না তাই চেয়েছি, আমার কাছে ঠিকই টাকা ছিলো।
আবার সে আমাকে উপদেশ দেই যে, অনর্থক কাজে সময় নষ্ট করতে নেই। আবার সেইদিনই দেখলাম সে গোসল না করে বাইরে (আসলে বাইরে বলা যায় না, আমাদের বাড়ির চারপাশে প্রাচির দিয়ে ঘেরা আর অনেক গাছ-গাছালি আছে, তারমানে বুঝতেই তো পারছেন, আমাদের বাড়ির বাইরেই অনেক অনেক জায়গা আছে)গিয়ে ব্যাটটা নিয়ে ইট মারছে(আই মিন বলের জায়গায় ইট মারছে, আসলেই এগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না) এইজন্যই আমি আমার আম্মুর ভাষায় বলছি, ফাজিলটা সারাদিন খুট-খুট-ঘুট-ঘুট করে, আবার আমাকে ভাষন দেয়, অনর্থক কাজে সময় নষ্ট করতে নেই।
থাক আমি আর বলবো না, বেশী না বলাই ভালো, সবসময় মধ্যম পন্থা ব্যবহার করা ভালো, বাই বাই see you............ ঘুমানোর সময় কেউ ডিস্ট্রাব করবে না, যে ডিস্ট্রাব করবে তারে আমি অভিসাপ দিবো, তোমার bf, gf, বউ, বর যাইহোক কিছুই তোমার কপালে জুটবে না, সাবধান আমার অভিসাপ কিন্তু লেগে যেতেও পারে so, by the helmets stand bye bye
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now