বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি সাধারণত ইন্ট্রোভাট টাইপের ছেলে। মনের কথা মনেই রেখে দেই। কিছু কিছু কথা কাউকে বলা যায় না। যাই হোক আমি তখন কলেজে পড়ি ফার্স্ট ইয়ারে। যেদিন প্রথম কলেজে যাই সেদিন খুব চুপচাপ ছিলাম। সবাই নতুন কারো সাথে তেমন পরিচয় বা কথা বলিনি। আমাদের কলেজে একটা রুলস ছিল যার যার সিট প্ল্যান অনুযায়ী তাকে সেখানেই বসতে হয়। আমার সামনে একটি মেয়ে বসতো নাম ইলমি। প্রথম যেদিন কলেজে যাই ওকে তখন ফার্স্ট দেখি। প্রথম দেখাতেই খুব ভালো লেগে যায়। কথায় আছে না লাভ এট ফার্স্ট সাইট। তো যাই হোক ওর সাথে কথা বলার সাহস পেতাম না। মেয়েটি খুব সুন্দর ছিল এবং চঞ্চল সভাবের। মেয়েটি সবার সাথেই কথা বলতো। আমার সাথেও বলতো কিন্তু সেটা খুবই কম। আমি সব সময় চুপচাপ থাকতাম। তাই কেউ আমার সাথে কথাও খুব একটা বলতো না। ইলমির প্রতি ধীরে ধীরে আমার ভালো লাগা আরো বেড়ে যায়। বলতে গেলে ওকে দেখার জন্য কখনো ক্লাস মিস দিতাম না।একদিন শুনলাম ওর বয়ফ্রেন্ড আছে। তখন খুব খারাপ লেগেছিল। যদিও পরে ওদের ব্রেক আপ হয়ে যায়। একদিন সিদ্ধান্ত নিলাম আজ যেভাবেই হোক ইলমির সাথে কথা বলবো ও যদি বলতে নাও চায়। কিন্তু ওর সামনে গেলেই আমি নার্ভাস হয়ে যেতাম। এভাবেই কখনোই আর ওর সাথে কথা বলা হয়নি। শুধু আড়াল থেকে ভালোবাসতাম আর কষ্ট পেতাম। একদিন শুনলাম ইলমি ফেসবুক ইউজ করে তাই ভাবলাম আগে ফেসবুকে কথা বলে পরিচয় হয়ে সামনা সামনি কথা বলবো। যেই ভাবা সেই কাজ ফেসবুকে হায় হেলো তারপর পরিচয় হলো। তারপর একদিন ওকে ফেসবুকে বল্লাম ইলমি তোমাকে আমি খুব পছন্দ করি। ইলমি এটা শুনার পর ওইদিন আর রিপ্লাই দেয় নাই। আমি ভয় পেয়ে দুই দিন কলেজে গেলাম না যদি কিছু বলে। তারপর একদিন কলেজে গেলাম। ইলমি আমাকে ডেকে একটু আড়ালে নিয়ে গেল ভাবছিলাম অপমান করবে হ্যা ঠিক তাই করলো ইলমি আমাকে অনেক অপমান করলো বললো তুমি তোমার চেহারা আয়নায় কখনো দেখেছো আমাকে প্রেমের প্রস্তাব দাও এই সেই অনেক অপমান করলো। আমি ঠিক কি করবো বুঝতে পারছিলাম না। তখন ক্লাস শুরু হওয়ার আগে কলেজ থেকে বেড়িয়ে চলে গেলাম। মন টা এতটাই খারাপ ছিল যে সিগারেট পর্যন্ত খেলাম যেখানে আমি সিগারেট এর ধোয়া সহ্য করতে পারতাম না। তারপর আর ১ মাস কলেজে যায়নি। এভাবেই কেটে গেল দুইটা বছর এইচএসসি দিলাম কলেজ লাইফ শেষ করলাম। কিন্তু আমি ইলমি কে তখনো ভালোবাসতাম। সেকশন চেঞ্জ হওয়ার পর ও ওকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। ও যে রাস্তা দিয়ে বাসায় যায় সেখানে দাড়িয়ে থাকতাম ওকে দেখার জন্য। এখন হয়ত ইলমির বিয়ে হয়ে গেছে। কিন্তু ইলমির জন্য বুকে এখনো ওর জন্য কষ্ট পাই এখনো ওকে খুব ভালোবাসি।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now