বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান TahmiNa ZiNat PrOmi (০ পয়েন্ট)

X রফিক সাহেব ঠিক করলেন, ছেলের বিয়ে দেবেন। ছেলেকে গিয়ে বললেন, শোন, আমি ঠিক করেছি তোর বিয়ে দেবো। পাত্রীও ঠিক। ছেলে : কিন্তু বাবা আমি তো নিজের পছন্দে বিয়ে করতে চাই! রফিক সাহেব : পাত্রী বিল গেটসের মেয়ে। ছেলে : তাহলে বাবা আমি রাজি! এরপর রফিক সাহেব গেলেন বিল গেটসের কাছে। বললেন, আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে চাই। বিল গেটস : কিন্তু আপনার ছেলে করে কী? রফিক সাহেব : সে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। বিল গেটস : ও! তাহলে আমি রাজি। সব শেষে রফিক সাহেব গেলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের কাছে। বললেন, আমার ছেলেকে এখানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিতে পারেন? প্রেসিডেন্ট : কিন্তু আপনার ছেলের কি সেই যোগ্যতা আছে? তা ছাড়া আমার একজন ভাইস প্রেসিডেন্ট আছে। আমি তো তাকে সরিয়ে আপনার ছেলেকে নিতে পারি না। রফিক সাহেব : কিন্তু সে যদি বিল গেটসের মেয়ের জামাই হয়? প্রেসিডেন্ট : তাহলে আমি রাজি!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now