বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
গল্পঃ ডিয়ার শাশুড়ি মা
পর্বঃ২
লেখাঃসানিয়াত আহম্মেদ
অদ্রির ঘুম ভাঙ্গলো তাকিয়ে দেখলো ইমতি সোফায় মাথায় হাত দিয়ে ঘুমিয়ে আছে। চোখের চশমাটা পরেই ঘুমিয়ে আছে।
অদ্রির মায়া হচ্ছে, মানুষটা এইভাবে এলো। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত অতিবাহিত হলে দুজনের মুখে একটা শব্দ ও উচ্চারিত হলো না। অদ্রি ইমতির চশমাটা খুলে দিতে হাত বাড়ালো। অদ্রির হাতে স্পর্শ পেয়ে ইমতি হুট করে উঠে বসলো।
অদ্রি এখনো বউ সেজে আছে, রুমের মাত্র পর্দার ফাঁকে আলো আসছে। ইমতি ঘাড় বাঁকিয়ে সময় দেখতে গেলো৷ ঘাড়ে ব্যাথা অনুভব হলো। সোফায় এইভাবে ঘুমানো উচিত হয়নি। এখন নাড়ানোই যাচ্ছে না৷ ইমতিকে অন্যমনস্ক দেখে অদ্রি কিছু বলতে চেয়েও বললো না। এক নীরব নীরবতা চারপাশে।
কিন্তু তাতে যেন ক্লানি নেই৷ যেন সারাজীবন এইভাবে নীরব ভাবে কাটানো যাবে। এক প্রভাতের হীম শীতল বাতাসে কাঁপছে অদ্রি। কালকের শাড়িটা যেমন তেমন, ভারী গয়নায় দাগ হয়ে পরেছে। ইমতি উঠে দাঁড়িয়ে বললো,
- ফ্রেশ হও।
ইমতি তারপর উলটো হয়ে দাঁড়িয়ে চশমার গ্লাস মুছছে নিজের টি-শার্ট দিয়ে। অদ্রির খুব মন চাইছে আতঁশ কাঁচদ্বয় নিজের আঁচলের স্পর্শ দিতে। অদ্রি কিছু বললো না, ওয়াশরুমে গিয়ে গোসল করে নিলো।
অদ্রির ছোট বোন হৃদ্রি। বড় বোনের বিয়েটা কনেপক্ষের জন্যে যতোটা আনন্দের তার চেয়ে কষ্টের। যতোটা আমেজের ততোটা বিষাদের। হৃদ্রি কাল সারারাত বাবার কাছে বসে ছিলো৷ বাবার মাথার কোলে শুয়ে ছিলো। এতো তাড়াতাড়ি চেনা মানুষটি আর সম্পর্কযুক্ত নয় ভাবতেই চোখ ঝাপসা হয়ে আসছে৷
অদ্রির বাবা বাড়িতে এত মানু্ষ গমগম করছে কিন্তু মেয়েটার জন্যে বুকটা খা খা করছে। রাতে খাওয়া হয় নি কারো। অদ্রিকে যেন তার বাবা বেশিই ভালোবাসে, অদ্রি যখন হলো সবাই বলতো বাবার মতো হয়েছে ।
অদ্রির বাবা মোশাররফ হোসেন ও তাই মনে করেন। মেয়ে যেন ঠিক তার মতো, খালি একটু শ্যাম বর্ণ। তাতে কি, শ্যামারঙা মেয়েটি যেন বাবার হৃদকুটিরে থাকে। আবারো অজান্তে মোশাররফ হোসেনের চোখ বেয়ে চল গড়ালো।
সকাল বেলা অদ্রির মা নামাজ পরে সবার জন্যে চা বানাচ্ছে, হৃদ্রি বিড়ালের ছানাকে চা খাওয়াচ্ছে৷ চা খাওয়ানোর কারণ হচ্ছে বাড়িতে আর দুধ নেই। হৃদ্রি প্রচুর রেগে চা ঠান্ডা করে বিড়ালকে খাওয়াচ্ছে। হঠাৎ দরজায় কলিং বেল। অদ্রির মা বললো,
- মনে হয় নিষাদ, দেখ তো হৃদ্রি ( নিষাদ হৃদ্রির খালাতো ভাই)
হৃদ্রির এখন মন ভালো নেই৷ তার উপর কান্না করতে পারছে না, বাড়িতে অনেক মানুষ। এত মানুষের সামনে কান্না করতে ভালো লাগে না হৃদ্রির। গেট খুলে হা করে দাঁড়ালো। কারণ আর কেউ না, অদ্রির হ্যাজবেন্ড ইমতি দাঁড়িয়ে। হৃদ্রিকে সে হেসে বললো,
- তুমি কি অদ্রির বোন।
- হু।
- তোমার নাম কি যেন?
- হৃদ...
- হৃদ, সুন্দর নাম প্রথন শুনলাম।
- ভুল শুনেছেন। আমার নাম হৃদ্রি। ভাইয়া আসুন ভেতরে, আম্মুকে ডাকছি।
- না ডেকো না, আমি একটা জরুরী কাজে এসেছি।
- কি জরুরী কাজ বলুন তো? আপু কি আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে? বিচার দিলে, আমায় দিন, আমি আপুকে বকে দেবো, আমি অনেক ভালো বকতে পারি। চাইলে কিল ও দিতে পারি। আমার হাত অনেক শক্ত।
- না, মারতে হবে না। আমার অদ্রির বাচ্চাটা চাই।
- কোন বাচ্চা?
- বিড়াল টা, ঐ কালো সাদা।
- ওর নাম ডোরেমন। আমি ওকে দেবো না। কারণ বিড়ালটাকে আমি এডোপ্ট করেছি৷ কারণ ডোরেমন আমার ছেলে। আপনি আমার আপুকে নিলেন এখন আমার বাচ্চা, আপনি কি আমায় একা করে দেবেন। এরপর আমি কার সাথে খেলবো?
- তোমার নামটা কেন কি?
- আমার নাম হৃদ্রি। অনেক কঠিন নাম জানি, কিন্তু এটাই লাস্ট আবার যদি বলবেন, নাম কি নাম কি, বলতে পারবো না। কারণ আমার অনেক রাগ।
- আচ্ছা হৃদ্রি, বিড়ালটা তোমার আপুকে দেবো সে খুশী হবে। আর তোমার আপুকে এই প্রথম গিফট দেবো, আর আজ তো বৌ-ভাত, কথা দিলাম তোমার জন্যে আরো বড় গিফট থাকবে। বিড়ালটা দাও। লক্ষ্ণী মেয়ে।
- ওর খেয়াল রাখবেন তো?
- হ্যাঁ
হৃদ্রি দৌড়ে বিড়ালটা একটা বাক্সে নিয়ে ইমতিকে দিলো। হৃদ্রি কাঁদো কাঁদো হয়ে বললো,
- ওকে দেখে রেখো, বিড়াল ছানা নয় ওকে নিজের বাচ্চার মতো দেখেছি। কথা দাও দেখবে।
হৃদ্রির ভাব দেখে এমন লাগছে যেন পুনরায় কন্যা দান হচ্ছে। ইমতি মুচকি একটা হেসে দিয়ে বাক্সটা নিয়েই দৌড়। সকাল বেলার বেস্ট গিফট যেন এটা হয়। কারণ অদ্রির ভালোবাসার জিনিস গুলোর দায়িত্ব তার, একটা একটা করে সবগুলো পূরণ হবে, কথা দিয়েছে সে।
চলবে....?
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now