বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
গল্পঃআমি মেরাজ থেকে এসেছি
লেখকঃমুজাক্কির ইসলাম।
.
.
গত জুম্মায় আমি ১ মাস পর নামাজ পড়তে যাই।ইমাম সাহেব ওয়াজে একটি গল্প বলেন।গল্পটা হুবহু তুলে ধরছি।
.
.
এক মূর্খ খুব কোরান পড়ে। পাচ ওয়াক্ত নামাজের সাথে তাহজ্জদের নামাজও পড়ে। কিন্তু তার ইসলাম সম্পর্কে কোনো ধারণাই নাই।সে এত ইবাদত করে যে শয়তান তাকে বিপথে দিতে চায়।
তাই শয়তান একটা পরিকল্পনা করে।
তার বাসার ছাদ ছিল টিনের।শয়তান ছাদে এসে জোরে জোরে শব্দ করতে লাগল।তখন ওই ব্যাক্তি বলল
:কে এত জোরে জোরে শব্দ করে।
:আমি জিবরাইল।
: [এ আল্লাহ মনে হয় আমার উপর খুশি হয়ে জিবরাইলকে আমার কাছে পাঠিয়েছেন।মনে মনে বলল] আমার কাছে কেন এসেছ।
:আল্লাহ তোমার উপর খুশি হয়ে আমাকে পাঠিয়েছেন
[ওই ব্যাক্তি খুশিতে ডিস্কো ডান্স দেওয়া শুরু করল ]
:কি হলো এখনও আসছ না কেন? [শয়তান বলল]
:আরে আসছি আসছি মেরাজে যাব রেডি হতে তো একটু সময় লাগবে।
.
.
ওই ব্যাক্তি শয়তানের ঘাড়ে উঠে বসলো। কিছু ঘুরাঘুরির পর শয়তান ওই ব্যাক্তিকে বাশঁ ঝাড়ের উপর ফেলে যায়।
সকাল হলে লোকজন এসে জিজ্ঞেস করে :তুমি এখানে কি করছ
:আমি মেরাজে গিয়েছিলাম জিবরাইল আমায় এখানে নামিয়ে দিয়ে যায়। এখন তোমরা আমায় এখান থেকে নামাও।
.
.
প্রিয় বন্ধুরা ওই ব্যাক্তির যদি ইসলাম সম্পর্কে জ্ঞান থাকত তাহলে বুঝত যে,জিবরাইল(আঃ) কাজ রাসুল (সাঃ) এর মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে গেছে আর মেরাজ শুধু রাসুল (সাঃ) জন্য ছিল। তাই আমরা সবাই ইসলাম সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন করতে চেষ্টা করব। সবাই ভালো থাকুন। Byeeeeeeee
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now