বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এইদিকে দেখি মামুন ভাইয়া।মামুন ভাইয়াকে দেখেই বললাম,"আরে ভাইয়া আপনি?"
"তুমি তো খালি সেলফি তুলো।"
"ভাইয়া সেলফি তুলতে খুব ভালো লাগে।"
এই বলে দুই তিনটা সেলফি তুললাম।
তারপর আবার বললাম,"ভাইয়া ফটো তুলতেও ভালো লাগে।এই মফু আমার ফটো তুলে দে তো।"
মফুর হাতে ফোন দিলাম।তিন চারটা ফটো তুললাম।মামুন ভাইয়া বলল," ও আচ্ছা,তুলো সেলফি ভাইয়া সেলফি তুলো।"
এইদিক দিয়ে আরজু ভাইয়া আর আনিছ ভাইয়া যাচ্ছে।আরজু ভাইয়া আমাদেরকে দেখে বলল,"কিরে ছুটকি বোন এখানে কি হচ্ছে?আজকে এতো ফটো তোলা হচ্ছে কেন?"
আমি বললাম,"ও কিছু না ভাইয়া।নেন আপনাদের সাথেও সেলফি তুলি।বড় ভাইদের সাথে সেলফি তুলে ইতিহাস গড়বো।"
আনিছ ভাইয়া বলল,"আমি তুলতে পারবো না।"
আমি বললাম,"কেন ভাইয়া?আপনাকে আজকে স্মার্ট লাগছে ফটো তুলেন ভালো হবে ।"
মামুন ভাইয়া এখনো অন্য কোথাও যায়নি।মামুন ভাইয়া বলল,"তুমি যে এত ফটো তুলো তোমার একটা ক্যামেরা থাকা উচিত।"
"হুমম ভাইয়া কিনে দেন একটা।"
কাব্য ভাইয়া কোথায় যেন যাচ্ছিল।আমাদের দেখেই দাঁড়িয়ে গেলো।বলল,"এখানে কি হচ্ছে?আজকে কি ফটো দিবস নাকি সবাই ফটো তুলছে?"
আমি বললাম,"না ভাইয়া এমনি ফটো তুলছি।আসেন আপনার সাথেও তুলি।বড় ভাইদের সাথে সেলফি তুলে ইতিহাস গড়বো।"
"ইতিহাস?কিসের ইতিহাস?"
"কিছু না।ওহ হ্যা ভাইয়া আপনি তো নায়ক নায়ক স্টাইলে দাঁড়িয়ে ফটো তুলেন।আমি ফটো তুলি।"
ফটো এসব তোলা শেষ।সবাই চলে গেল।আমি একা একা ফটো তুলছি।এইসময় আবার ঈশিকা,জারিন,রামিশা পাশ দিয়ে যাচ্ছিল।আমি তাদের দেখেই বললাম,"এই শোন তোদের সাথেও পিক তুলি।"
রামিশা বলল,"কেন রে?"
"এমনি রে।"
তিনজনের সাথেই সেলফি তুললাম।ইশিকা বলল,"এই তোর কি হয়েছে?দেখি দেখি আজকে কি কি সেলফি তুলেছিস?"
সব পিক দেখলো তারা।জারিন বলল,"এরে আজকে কি তোর ফটো তোলার দিবস নাকি যে এত ফটো তুলছিস?"
"আমি বললাম,"নারে এসব নিয়ে ইতিহাস গড়বো।"
"ইতিহাস?"
"হ্যা।কোনো কিছু ঘটে যাওয়ায় ইতিহাস।এই যে সেলফি, ফটো তুললাম এটা ইতিহাস হয়ে দাঁড়াবে যে ওইদিন সেলফি ফটো তুলেছি।"
ইশিকা বলল,"ও আচ্ছা।"
তারা সবাই চলে গেলো।আমি মিম আপুদের কাছে গেলাম।জিজের পরিচিত মানুষদের সাথে আজ ফটো তুলবো।মিম আপুদের বাড়িতে যেয়ে সবার সাথেই পিক তুললাম।বের হলাম তাদের বাড়ি থেকে হলাম।পথের মধ্যে সাঈদকে দেখলাম।
"এই সাঈদ শোনো তোমার সাথেও পিক তুলি।"
"কি কিসের পিক?"
"কিসের আবার অনেকের সাথে পিক তুলেছি।ইতিহাস গড়বো এসব পিক নিয়ে।"
"ইতিহাস?"
"হ্যা কোনো কিছু ঘটে যাওয়া ঘটনায় হলো ইতিহাস।এইযে আজকে এতগুলো পিক তুলছি সবার সাথে এইদিন ইতিহাস হয়ে থাকবে।"
"ওহ।"
"আজ ১২ই মে ২০২০।আজকের দিনের নাম রাখলাম 'ফটো দিবস'।"
"ফটো দিবস?"
"হুমম।"
সাঈদের সাথে পিক তোলা শেষ।ওমা তাসমিহা আর সাবিরা ।এই পুচকুর সাথেও পিক তুলবো।দুইজনের সাথেই পিক তুললাম।আমি তাদের বললাম,"আজ ১২ই মে 'ফটো দিবস'"
তারা দুইজন একসাথে বলল,"ফটো দিবস?"
"হুমম আজ ফটো দিবস।"
দেখতে দেখতে পরিচিত সবার সাথেই পিক তোলা শেষ হলো।বাসায় গেলাম।বকুল ভাইয়ার কাছে যেয়ে বললাম,"ভাইয়া আজ ১২ই মে'ফটো দিবস' নে পিক তুলি।"
"কি বলিস এসব?"
"হ্যাঁ ভাইয়া আজকেই নাম দিয়েছি।অনেক ফটো তুলেছি আজকে।"
ভাইয়ার সাথেও পিক তুললাম।নিজের ঘরে যেয়ে পিক দেখছি আর হাসছি।'ফটো দিবস' এর মধ্যে কেউ যদি হারিয়ে যায় তার পিক দেখা যাবে।ইতিহাস গড়বো আজকের দিনের।
সমাপ্ত
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now