বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমি (পর্ব ৬)

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Eshrat Ifat Eva (০ পয়েন্ট)

X "না আপু।" "এই সেই পড়বি।গল্প পড়বি উপন্যাস পড়বি।এসব পড়লে জ্ঞান বাড়ে।গল্প উপন্যাস পড়লে মানুষের জীবন সম্পর্কে জানতে পারবি ভালো একটা জ্ঞান এসে যাবে।অনেক কিছু জানতে পারবি।গল্প ছাড়াও জানার জন্য কিছু জিনিস পড়বি।অপাঠ্য বই পড়বি।" "ঠিক আছে আপু।" "আমি এখন আসি।" "আপু।" "হুমম চা খেয়ে যাও।" "ঠিক আছে দে।" আমি চা খেয়ে বের হলাম।বাড়িতে যাচ্ছি।কিন্তু রাস্তায় দেখলাম একটা মহিলা কাঁদছে।আমি কাছে গেলাম।বললাম,"আপনার কি হয়েছে?" "আমার মেয়ে হারিয়ে গেছে।ভিড়ের মাঝে হারিয়ে গেছে।" এই মহিলা খুব কাঁদছে।আমার একদম সহ্য হচ্ছে না।নিজের জন্য খুব একটা না কান্না এলেও অন্যের কষ্ট দেখলে আমার এই চোখের অশ্রু চুপ থাকে না।আমি ভাবলাম এই মেয়েকে খুঁজতে সাহায্য করবো।আমি প্রতিজ্ঞা করেছি কাউকে ভালো কাজ করার সামর্থ যদি আমার থাকে তাহলে অবশ্যই সাহায্য করবো।যে কাজ করতে চাচ্ছি সেটা তো ভালো কাজ।করো খুব কষ্ট হচ্ছে কেউ কাঁদছে আর আমি চুপ থাকবো!!তা কখনো হবে না হবে না।আমি বললাম,"আন্টি আপনার মেয়ের বয়স কত?" "৩ বছর।" "আন্টি তার পিক দেখি।" আমি মেয়েটার পিক দেখলাম।একটা পিক নিলাম।বললাম,"ঠিক আছে আন্টি।আমি খুঁজে দেখছি।আমি পেলে আপনার সাথে ভিডিও কলে কথা বলবো।" আমি মেয়েকে খুঁজতে বের হলাম।সকাল থেকে খুঁজছি।খুঁজে পাচ্ছি না মেয়েকে।কিন্তু তবুও খুঁজছি।একাই খুঁজছি।খুঁজতে সন্ধ্যা হয়ে গেলো।তবুও খুঁজছি।রাতও খুঁজতে হয়ে গেল।তবুও পাচ্ছি না।বাসায় এলাম।খুব ক্লান্ত লাগছে। সারাদিন খুঁজেছি।এইটুকু বাচ্চা যে কোথায় গেল?উফফ আরো কত খুঁজবো!!কি যেন মনে হলো আবার বের হলাম।রাত ৯ টা বাজে।আবার খুঁজতে গেলাম।এক জায়গায় দেখলাম একটা বাচ্চা মেয়ে কাঁদছে।ভালো করে দেখলাম মেয়েটা ওই মেয়ের মতো লাগছে।আমি কাছে যেয়ে বললাম"গুলুমুলু আপ্পু তুমি কাঁদছো কেন?" মেয়েটি কাঁদতে কাঁদতে বলল,"আম্মুর কাছে যাবো।" "তোমার আম্মুকে হারিয়ে ফেলেছো?" "হুমম।" মনে হয় পেয়ে গেছি।আমি ঐ মহিলাকে ভিডিও কল দিলাম। "আন্টি এই মেয়ে কি আপনার?" মহিলা খুব আনন্দিত।বলল,"হ্যা ওটাই আমার।" "আপনার ঠিকানা বলুন।আমি আসছি।" "তুমি আসবে?আমি যাই ওখানে?" "না আমিই আপনার কাছে যাই।" আমাকে ঠিকানা বলল।তারপর ঠিকানা অনুসারে মেয়েকে পৌঁছে দিলাম।মহিলা খুব খুশি।মহিলাটা বললেন"তোমাকে যে কি বলে ধন্যবাদ দিবো?তোমাকে যে দিয়ে এই ঋণ শোধ করবো?" আমি একটু হালকা হেসে বললাম,"আমার কাছে তো এটা ঋণ মনে হচ্ছে না।এটা করা উচিত তাই করেছি।মানুষ কি বিপদে পড়ে না?মানুষের বিপদ আসে না?আসে।একটা মানুষ বিপদে পড়লে তার বিপদ অন্য মানুষ এসে তাকে উদ্ধার করে।এটাই নিয়ম।কাউকে বিপদের হাত থেকে রক্ষা করা সবারই দায়িত্ব।এতে কিছুই লাগবে না আমার।" "তাই বলে তোমাকে এমনি এমনি চলে যেতে দিবো?" "আপনি যে হাসছেন খুশি আছেন এটাই আমার বড় পাওয়া।আমি এটাই চাই।আমি এখন আসি।" আমি বাসায় এলাম।খুব ক্লান্ত লাগছে।ঘুমিয়ে পড়লাম।মানুষ খুব বিচিত্র।কেউ কেউ আছে কোনো মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করে ।আবার কেউ কেউ আছে কেউ বিপদে পড়লে হাসে সাহায্য করে না।তাদের হৃদয় কি বলে?অন্যের কষ্ট দেখলে কি তাদের কষ্ট লাগে না?আসলেই লাগে না।কষ্ট লাগলে তারা খারাপ হতো না।ভালো মানুষ হয়ে যেতো।ভালো খারাপের মাঝেই পৃথিবী।খারাপ না থাকলে ভালোর সুন্দর্য বোঝা যেত না।ভালো না থাকলে পৃথিবীটা সুন্দর দেখাতো না।আমাদের সবারই প্রতিজ্ঞা করা উচিত "কাউকে ভালো কাজে সাহায্য করার সামর্থ থাকে তাহলে অবশ্যই করবো।"কিন্তু করবে আর কয়জন?খারাপ লোকেরা করবে?যদি করার মন মানসিকতা থাকতো তাহলে ভালোই হয়ে যেতো।মানুষের হৃদয় যে কতইরকম।কেউ সুন্দর ভালো মন নিয়ে বেঁচে থাকে আবার কেউ খারাপ বদ মন নিয়ে বেঁচে থাকে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২১১ জন


এ জাতীয় গল্প

→ আমি ফিরলেই বৃষ্টি নামবে
→ আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, লেখক: ক্ষুদ্রলেখক মোঃ রাকিবুল হাসান
→ আমি তাহার কে
→ আমি মুসলিম
→ আমিহীন দুনিয়া
→ ঈশ্বরকে আমি 'তুমি' বলেই ডাকি
→ আমি শুধু তোমাকে চাই
→ আমার আমি
→ এই আমি
→ আমি আাবার ফিরে যেতে চাই
→ আমি একজন বোহেমিয়ান(ভবুঘুরে)
→ ভালো ছেলে আর আমি গল্প#সুখ# গ্রাম বাংলা জীবন
→ তোমাকে ছাড়া আমি ভালো নেই
→ জিজেতে একটি বছর ও আমি....
→ আমি আর আসব না!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now