বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
জীবনে অনেক উক্তি দিয়েছি। আজ তা লিপিবদ্ধ করলাম। যাতে অন্যের অনুপ্রেরণাও হতে পারে।
১.
" আমি শুধু আমার জন্যই পারফেক্ট। যত ভাবনাগুলো নিজের মতো করে ভাবি। নিজের মতো করে সাজাই। তবে অন্যের ভাবনাকে আমি মূল্য দিই না তা নয়। অন্যের উত্তম ভাবনাটাকে স্বাগত জানাই।"
২.
" স্মৃতিময় সময় কেটে গেছে হায়,
মনে পড়ে স্মৃতিগুলো শুধু আবেগটায়।"
৩.
" দিন যায় মানুষের মাথাটা জ্ঞানে ভরপুর হচ্ছে, তবে তা পরিপক্ব নয়। জ্ঞানভর্তি মাথাটা কাজও করে না কঠিন মুহূর্তে। তবে মাথাটা অযাচিত জ্ঞান দ্বারা পরিপূর্ণ করা কি দরকার?"
৪.
"তোমরা কি ভেবে দেখেছ? তোমার প্রিয়তমা যখন তোমাকে অবহেলা করে তখন তুমি খুব কষ্ট পাও,তার চেয়ে বেশি কষ্ট পাবে তখনই যখন তোমার প্রকৃত প্রতিভার মূল্যায়ন করা হবে না,তুমি যেটা বুঝো সেটা গ্রহণ করা হবে না,তুমি যেটা পার সেটা করতে দেওয়া হবে না,সর্বপরি তোমাকে পদে পদে অবহেলা করা হচ্ছে। এ কষ্ট প্রিয়তমা হারানোর চেয়েও বেশি। সবাই যদি তোমাকে অবহেলা করে তুমি ভেঙ্গে পড় না। মনোবল তাজা রাখো। তোমার প্রতিভা বিকশিত হবেই। শত বঞ্চনার মাঝেও আমি আমার প্রতিভার বিকশিত করছি।দুয়া কর সবাই, সবার প্রতিভা যেন অম্লান হয়ে থাকে জীবনের শেষটি সময় পর্যন্ত।"
৫.
" ভাবতে আজ অবাক লাগে! মনে হয় যদি অতীতে ফিরে যেতে পারতাম, আবার মনে হয় যদি ভবিষ্যতে চলে যাই তাহলে মন্দ হয় না।আবার এটা মনে হয় যে, পৃথিবীতে এমন একটি কাজ করি যাতে সবাই আমাকে চেনে।অতীত কিংবা ভবিষ্যতে কোন অবস্থানে আমি যেতে পারব না।অতীতকে তত্ত্ব,বর্তমানকে কার্যপ্রণালী ও সংশোধনী,আর ভবিষ্যতকে জীবনের ফলাফলের ভিত্তিতে ছেড়ে দিতে হবে। দেখি কি থাকে কপালে!"
চলবে.........
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now