বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মুক্তবুদ্ধির মুখোশধারী

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান (০ পয়েন্ট)

X আমাদের দেশের কতিপয় বুদ্ধিজীবি । মানবতার জন্য দরদ উছলে পড়ে তাদের লেখায় রেখায় গল্পে কবিতায় । এইসব বিশিষ্ট ব্যক্তিদের একজনের লেখা পড়েছিলাম ক" দিন আগে । তিনি লিখেছেন -- তিনি বিশ্বকাপ খেলা দেখেননা এ কারণে যে . খেলায় যে দলটি হেরে যায় তাদের প্রতি তার মনের নরম কিংবা দুর্বল স্থানটিতে ব্যথা অনুভূত হয় এজন্য । বুঝা গেল তার মনের ভেতর একটি নরম স্থান রয়েছে । এই ডিজিটাল যুগে এইসব জিনিস আসলেই দুর্লভ । ধন্য হই আমাদের মাঝে ইনারা আছেন বলে । কিন্তু অবাক হলাম ফিলিস্তীনের শিশু কিশোরদের উপর ইসরাইলের নৃশংসতার বিরুদ্ধে তার বা তাদের কোন কমেন্ট বা লেখা না দেখে । আ্মাদের দেশের তথাকথিত মুক্তবুদ্ধির প্রবক্তা অনেক লেখক কবি সাহিত্যিক এক্ষেত্রে নিরবতা পালন করছেন । নারীদেহের বিভিন্ন অংগ প্রত্যংগ নিয়ে এইসব নপুংসক কবি সাহিত্যিকদের কলম যতটুকু সরব নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে তারা ততোধিক নিরব । এটা কি এজন্য যে যারা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন তারা মুসলমান ? এটা কি এজন্য যে ফুলের মত যেসব নিষ্পাপ শিশুরা রক্তাক্ত হচ্ছে , মৃত্যুবরন করছে , এতীম হচ্ছে , গাজার রাস্তায় রাস্তায় অভিভাবকহীন অবস্থায় ঘুরছে -- তারা ভয়ংকর জঙ্গী [?} মুসলমানদের সন্তান এজন্য ? মুসলমানদের শরীরে কি রক্তমাংস নেই ? মুসলমান হলে কি তার মানবাধিকার থাকতে নেই ? হায়রে মুক্তবুদ্ধির মুখোশধারী পাশ্চাত্যের উচ্ছিষ্টভোগী বক ধার্মিকের দল । #সাইমুম সাদী


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now