বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এক বিকেলের চিঠি-০৩ (শেষ)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X (৩) অনেকগুলো দিন ফুরিয়ে গেছে। কিছু জবাব আসে নি। ভীষণ বোকা লাগে নিজেকে। তবে কি সে এড়িয়েই গেলো পুরোটুকু। হেসে ছুঁড়েই দিলো? হতে পারে। কিইবা ছিলো, ওতে? দুটো বকুলের মালা... তাও শুকিয়ে কাঠ। একটা গোলাপ পাপড়ি, হয়তো মাঝখান থেকে ভেঙে গেছে পাপড়ি টা। আর টুপ করে ঝরে যাওয়া দুফোটা চোখের জল। সে তো সামান্য কিছুটা লেখা লেপ্টে দিয়ে শুষে নিয়েছে কাগজের ভাঁজ। আবার একটু করে হতচ্ছাড়া মনটা বলে ওঠে, "আরে, পোষ্ট বক্সে কি বিশ্বাস আছে আজকাল? হয়তো ওরা গরিমসী করে মাস পার করে দিচ্ছে! দেখো গিয়ে, পিওন ব্যাটা ছুটিতে গেছে। ফিরলেই ক্রিং ক্রিং সাইকেলে গল্পগুলো পৌছে দেবে ঠিক মানুষটার হাতে। আরো খানিকটা ধৈর্য্য ধরো! এতো অস্থির হলে চলে??" বলছি অবশ্য গল্প। আসলে কিন্তু দৈনন্দিন টুকিটাকি... (৪) খামটা ফেরত এসেছে আজ বিকেলে। প্রাপকের ঠিকানায় নাকি কেউ আজকাল আর থাকে না। চিঠিটার আঠা খোলা হয় নি, একদম অমনি আছে। ঠিক যেমনটা আমি লাল বাক্সটায় ফেলেছিলাম। উফ... কি ভুলো মন আমার... আবার চিঠি বলছি। এ কি চিঠি?? এ আমার জীবন। খাকি রঙের বিবর্ণ খামে... আমার পুরোটুকু জীবন। (কপি)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now