বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এক বিকেলের চিঠি-০২

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X (২) গল্পগুলো পাঠিয়ে দিয়ে স্বস্তিতে নেই একদম। রোজ মনে হয়, খুব ভুল হয়ে গেছে! বাস থেকে নেমে প্রতিদিন পোষ্ট অফিসের দরজায় দাঁড়িয়ে ভাবি, আজ একটু খোঁজ নিয়ে আসি। হয়তো ওরা পাঠাতে ভুলে গেছে! একগাদা ফাইল, কাগজের তোড়ায় হয়তো এলোমেলো পড়ে আছে আমার গল্প গুলো! টুক করে তুলে ব্যাগে পুরে ফেরত নিয়ে আসবো তবে। ভয় হয় যে খুব! হতচ্ছাড়া শব্দগুলো যদি বেঈমানী করে? মানুষটা যদি ভুল বোঝে? যদি সামান্য খানিকটা বুঝে বাকিটা উলটো করে ভেবে নেয়? যদি অবজ্ঞার হাসি হাসে?? বন্ধুদের আড্ডায় চেঁচিয়ে পড়ে বলে, "দেখ দেখ... কি লিখেছে বুদ্ধুটা! নীল দেয়ালের ঘরে নাকি লাল-সাদার সুখ! হাহাহা, কাব্যিক, আতেল। চোখ খুলেই ভুলভাল স্বপ্ন দেখে! সুখ আবার কি রে? কই পাওয়া যায়? দাম কতো? এতো স্বপ্ন দেখাদেখি? ছ্যাহ, পাগল!!" কি করে সইবো, আমি? তারচেয়ে আমার কাছেই থাকতো ওরা... যত্নে, গোপনে! আবার লোভও তো হয়! হয়তো সে খুব করে হাসবে, বোকা বোকা হাসি। তারপর ফিরতি ট্রেনেই রওনা দেবে... হাতভর্তি কাঁঠালচাপা নিয়ে! আমার ছোট্ট ঘরটা সেই অদ্ভুত সুবাসে মৌ মৌ করবে। খুব, খুব, খু-ব করে বকুনী খেয়ে নাক চোখের জলে হাবুডুবু খাবো। তারপর ভোর ছুঁই ছুঁই রাতে দূর থেকে হাসির শব্দও শুনবে কেউ কেউ! কত কিছুই তো ঘটে... নভেলে, মুভিতে! আমার গল্পগুলোর স্ক্রিপ্ট এর শেষ পাতায় হয়তো মিলনাত্মক সমাপ্তি লেখা আছে... হতে পারে না?? উফ কি লোভী, নচ্ছার, পাজী আমি!! না?? চিঠিগুলো... উফ আবার সেই একই ভুলভাল বকছি। চিঠি না তো... দৈনন্দিন টু্কিটাকি...


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now