বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এক বিকেলের চিঠি-০১

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X এক বিকেলের চিঠি =========== - তৃপ্ত সুপ্ত (১) উড়ো পাতার মেঘের ভাজে পুরে, আমি একদিন কি ভেবে আমার গল্পগুলোকে পাঠিয়ে দিয়েছিলাম তার কাছে। গল্পগুলো ঠিক গল্প নয়, জানো তো... নিতান্তই দৈনন্দিন টুকিটাকি। এই তো সেদিন, আলগোছে পাতা উল্টিয়ে দেখি, এক কোণে লিখে রেখেছি সেদিনকার বাজার দর। কুচো চিংড়ি আধসের ১০০ টাকা! কুচো চিংড়ির দরদাম জেনে সে কি করবে এটা কিছুতেই মাথায় আসে নি! কি জানি কি সব আবোল তাবোল লিখি! তবে চিঠিগুলো কিন্তু তাকেই লেখা। এই যেমন ধরো বিকেল বেলায় অলস বিছানায় গা এলিয়ে বসে থাকতে থাকতে লিখে ফেলেছি দু'কলম! মাঝে মাঝে গভীর রাত্তিরে ঘুম ভেঙে চোখ কচলাতে কচলাতে লিখেছি, "আজকের চাঁদটা মারকুটে ধরণের সুন্দর!" তারপর ওই যে ঐ দিন, যেদিন সবাই দোর বেঁধে কোথায় যেনো গেলো! সেদিন লিখেছিলাম নিষিদ্ধ চিঠি। দুয়ার বন্ধ রেখে লুকোচুরি খেলার গল্প! পেছনের চিঠি আমার আবার উল্টেপাল্টে পড়ার অভ্যেস! মাঝে মাঝে নিজেই বুঝে উঠতে পারি না, হতচ্ছাড়া কথাগুলো কেন লিখেছিলাম, কি ভেবে এতো মান-অভিমান, উচ্ছ্বাস... মাঝে মাঝে ঝগড়া! সবটাই একপক্ষীয়, ছেলে মানুষী! আয়নার সামনে দাঁড়িয়ে নাটকের পার্ট মুখস্থ করার মতো। কেউ দেখছে না, জানছে না... পুরোটাই ন্যাকামো। অথচ লেখার সময় এসব কিন্তু একদম মাথায় আসে না! বরং মনে হয়, এই কথাগুলো তাকে না বললে চলবে? আমি বাঁচবো, লুকিয়ে রেখে?? সেই চিঠিগুলো একদিন আমি য়্যাত্ত বড়ো এক খাকি রঙের খামে পুরে পাঠিয়ে দিলাম। পাঠানোর আগে মন খচখচ করছিলো। এইসব লেখালেখি, সে যদি না বোঝে? যদি বোকা বোকা ভাবে? এলোমেলোই তো সব। কোন পুকুরে গা ডোবানো হলো, কবে কখন মেঘ হয়েছিলো, মায়ের ঘুমের সুযোগে পেটরা ভেঙে টাকা চুরি করে প্রজাপতি কিনেছিলাম, এইসব কি বলার মতো? এলোমেলো নয়? তবু সাহস করে পাঠিয়ে দিলাম। কি আর হবে? বড়োজোর ধুত্তোরি ফালতু... বলে ছুড়ে ফেলে দেবে! তাতেই বা আমার কি? আমি তো সেটা দেখছি না! তবে হ্যা। দেখলে খানিকটা কষ্ট পেতাম বৈকী! কত কত কালি ফুরিয়ে, মন কুড়িয়ে খুঁজে আনা শব্দ! একটুও কি লাগতো না?? তাই পোষ্ট বাক্সই সই। পাঠিয়ে দিলাম। সে যেয়ে পৌছে যাবে জায়গামতন। ভাবছো হয়তো, খাকি কেন? খামের রঙ রঙিন কেন নয়?? না বাবা! আমার লেখার এতো রংধনু রঙ, খামখানা বরং বিবর্ণই থাকুক। লেখা ফেলে খাম ছুঁয়ে বসে থাকলে চলবে?? আমার অবশ্য উত্তর চাইনা। এক দেয়ালের চিঠি তো! পাঠিয়েই ভুলে গেছি। নাহ, ভুলিনি অবশ্য, তাহলে তোমায় বলতাম কি করে?? তবে হুম, উত্তরের প্রত্যাশা না করা চিঠি, ভুলে যাওয়াই সুবিধা জনক। যাই হোক। এই চিঠি চিঠি করে প্যাচাচ্ছি তখন থেকে। চিঠি না কিন্তু ঠিক, দৈনন্দিন টুকিটাকি...


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now