বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অজান্তে -বনফুল

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Tauhid (০ পয়েন্ট)

X সেদিন অফিসে মাইনে পেয়েছি। বাড়ি ফেরবার পথে ভাবলাম 'ওর' জন্যে একটা 'বডিস' কিনে নিয়ে যাই। বেচারি অনেক দিন থেকেই বলছে। এ-দোকান সে-দোকান খুঁজে জামা কিনতে প্রায় সন্ধে হয়ে গেল। জামটি কিনে বেরিয়ে আসছি, বৃষ্টিও আরম্ভ হল। কি করি, দাঁড়াতে হল। বৃষ্টিটা একটু ধরতে, জামাটি বগলে করে, ছাতাটি মাথায় দিয়ে যাচ্ছি বড় রাস্তাটুকু বেশ এলাম, তার পরই গলি, তা-ও অন্ধকার। গলিতে ঢুকে অন্যমনস্ক হয়ে ভাবতে ভাবতে যাচ্ছি, অনেক দিন পর আজ নতুন জামা পরে তার মনে কি আনন্দই না হবে! আজ আমি- এমন সময় হটাৎ একটা লোক ঘাড়ে এসে পড়ল। সেও পড়ে গেল, আমিও পড়ে গেলাম, জামটা কাদায় মাখামাখি হয়ে গেল। আমি উঠে দেখি, লোকটা তখনও ওঠেনি, ওঠবার উপক্রম করছে। রাগে আমার সর্বাংগ জ্বলে গেল, মারলাম এক লাথি। রাস্তা দেখে চলতে পার না শুয়ার। মারের চোটে সে আবার পড়ে গেল, কিন্তু কোন জবাব করলে না। তাতে আমার আরও রাগ হল, আরও মারতে লাগলাম। গোলমাল শুনে পাশের বাড়ির এক দুয়ার খুলে গেল। লন্ঠন হাতে এক ভদ্রলোক বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি মশাই? দেখুন দিকি মশাই, রাস্কেলটা আমার এত টাকার জামাটা মাটি করে দিলে। কাদায় মাখামাখি হয়ে গেছে একেবারে। পথ চলতে জানে না, ঘাড়ে এসে পড়ল। কে-ও? ওঃ, থাক মশাই, মাপ করুন, ওকে আর মারবেন না। ও বেচারা অন্ধ বোবা ভিখারি, এই গলিতেই থাকে। তার দিকে চেয়ে দেখি, মারের চোটে সে বেচারা কাঁপছে। গা-ময় কাদা। আর আমার দিকে কাতরমুখে অন্ধ দৃষ্টি তুলে হাত দুটি জোড় করে আছে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now