বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
জীবনে প্রথমবার বাবা মাকে ছাড়া একটা একলা ঘরে আছে রাহাত.প্রয়োজনীয় কারণে রাহাতের বাবা মাকে যেতে হয়েছে রাহাতের দাদা বাড়িতে.পড়াশোনার ক্ষতি হবে ভেবে রাহাত যায়নি তার বাবা মায়ের সাথে.ঘড়িতে তখন ঠিক রাত ১২ টা বাজে.কিছু একটা ভেঙে যাওয়ার শব্দে ঘুম ভেঙে যায় রাহাতের.ভয় পেয়ে যায় রাহাত.সে ভয়ে সে উঠে পড়ে এবং পাশের ঘরে যায় দেখার জন্য কি ভেঙেছে.পাশের ঘরে আলো জালায় রাহাত. কিন্তু দেখে কিছুই হয়নি সেখানে.তাই মনের ভুল ভেবে ঘরে এসে শুয়ে পড়ে রাহাত. এর ঠিক কিছুক্ষণ পর আবার কিছু একটা ভাঙার শব্দ পায় রাহাত.এবার সে প্রচন্ড ভয় পেয়ে যায়.আস্তে আস্তে চোখ মেললো রাহাত.তারপর সে যা দেখলো তা ছিলো বলার বাইরে.সে দেখলো যে রুমটাতে সে শুয়ে আছে সেখানে ছায়ার মত কিছু একটা হাঁটছে.চিৎকার দেওয়ার মতো শক্তি রাহাতের নেই.সেই মুহুর্তে রাহাতের দেখার জন্য দুটি চোখ ছাড়া আর কিছুই ছিলোনা.এরপর সে দেখলো ছায়াটি তার দিকে এগিয়ে আসছে.কিন্তু আবার ছায়াটি দুরে চলে যাচ্ছে.লম্বা ওড়নার মতো কিছু একটা দেখতে পেল রাহাত ঐ ছায়াটার হাতে.হঠাত রাহাতের ঘরের ফ্যান বন্ধ হয়ে গেল.রাহাত দেখলো ছায়াটি ঐ ওড়নাটা ফ্যানের সাথে বাধছে কিছুটা ফাসি দেওয়ার দড়ির মতো.মুহুর্তেই ছায়াটি দড়িতে ঝুলে পড়ে এবং ছটফট করতে থাকে এবং একসময় নিস্তেজ হয়ে আসে.এই দৃশ্য দেখার পর বিছানায় শুয়ে থাকা অবস্থায় জ্ঞান হারায় রাহাত. জ্ঞান ফিরলে রাহাত দেখে তার পাশে তার বাবা মা বসে আছে.সে তার বাবা মাকে রাতের সব ঘটনা খুলে বলে.ঘটনা শুনে তার মা তাকে বলে যে এই বাসায় আগে একটি মেয়ে তার পরিবার নিয়ে থাকতো.তার বাবা দেশের বাইরে থাকতো.তার সাথে ছিল তার সৎ মা ও সৎ ভাই.তার সৎ মা তাকে খুব নির্যাতন করতো.এই নির্যাতন সহ্য করতে না পেরে মেয়েটি একদিন গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে.এরপর থেকে কেউ যখন এই ঘরে একা থাকে মেয়েটি তাকে দেখা দেয় কিন্তু কোনো ক্ষতি করেনা.
এভাবেই রাহাতের সামনে আসলো কাল রাতের ঘটনাটির আসল রহস্য.
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now