বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সে আছে আমার পিছে

"ভূতুড়ে অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মো: সুলতান আলি(guest) (০ পয়েন্ট)

X রাত প্রায় তিনটে।রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছি।কাজ শেষ করতে করতে কখন যে এতোটা রাত হয়ে গেছে টেরই পায়নি।রাস্তা দিয়ে হাটতে হাটতে হঠাৎ কেনো জানি মনে হলো কেউ আমার পিছনে আসছে।আমি পেছন ফিরে দেখি কেউ নেই।আবার হাটা শুরু করলাম।কিছুদূর যাওয়ার পর আবার মনে হলো যেন কেউ এবার সত্যি পেছনে আসছে।আমি আবারো পেছন ফিরে তাকাতেই দেখি কেউ নেই।এবার আমার মনে কিছুটা ভয়ের আবির্ভাব আমি লক্ষ্য করি।এবার আমি একটু জোড়ে পা চালালাম।যে পথ দিয়ে আমি যাচ্ছিলাম সে পথের পাশেই একটা কালভাট আছে। খুব খারাপ কাহিনী জুড়ে আছে এই কালভাটকে নিয়ে।সেই ঘটনা অন্য কোনোদিন বলবোনি।এমনিতে এতোরাত তার উপরে আবার পেছনে কারো থাকার অনূভুতি এবং সেই কালভাটের কথা মাথায় আসতেই মনে হলো আমি আজ শেষ আর রক্ষা নেই আমার।আমি ভয়ে ভয়ে এগোচ্ছি।কিছু দূর যেতে না যেতে আবারো সেই পায়ের শব্দ।আরো জোড়ে আরো স্পষ্ট।আমি ভয়ের ঠেলায় না পারছি এগোতে না পারছি পেছনে কি আছে তা দেখতে।আমি সিওর কিছু একটা আছে।সে আছে আমার পিছে।কিছুক্ষণ দাড়িয়ে থাকার পরে ভাবলাম যে মরলে মরবো কিন্তু আমার পেছনে কি আছে তা আমি দেখবোই।আমি আমার হাত পা শক্ত করেনিলাম।এই নিশ্তব্ধরাতে ভয়কে আকড়ে ধরে আমি এক মূহুর্তে পেছনে ঘুরে দাড়ালাম এবং যা দেখলাম তা দেখে আমি মাটিতে বসে পরলাম।যে পথে আমি এতোবার কাউকে দেখতে পেলামনা সেখানে আমার সামনে জিনিসটা যায় হোক এখন একটা কুকুরের রূপ ধরে বসে আছে। আমি যদি সেদিন আস্তে আস্তে পেছন ফিরে দেখার চেষ্টা করতাম যে কি আছে পেছনে তাহলে হয়তো আর এই ঘটনাটি আমায় লেখতে হতোনা। ধন্যবাদ সকলকে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now