বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"টক ঝাল করোনা"

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান R.H (dangeor-virus) (০ পয়েন্ট)

X 'করোনা' যখন চীনে আইলো - বিশ্ববাসী হাসে, বলে; সাপ -ব্যাঙ আর কুত্তা খাইয়া - ধরলো এইবার বিষে। প্রাণীর প্রতি এত নির্দয় - শালারপুত চীনা। জ্যান্ত কুকুর পুড়াই খায় - দেখলেই লাগে ঘৃণা। এসব প্রাণীর অভিশাপে - আইলো এই ভাইরাস। ধরছে দেখো সকল পাপে- করবেই সর্বনাশ! ক'দিন পরে শুনা গেলো - করোনা এখন জাপান। আমেরিকা ডাক দিয়া কয় - তাড়াতাড়ি থামান। বিশ্বজুড়ে রটে গেলো - এসব চীনের চাল। আমেরিকার অর্থনীতি করতে নাজেহাল। আরো ক'দিন না যেতেই - করোনা নাকি থাইল্যান্ড! এক নিমিষেই ছড়িয়ে গেলো স্পেন - ইতালি - ইংল্যান্ড। মুসলমানরা কইলো এবার - সব বেদ্বীনের দল, হালাল হারাম না মানায় - এই হইলো ফল। আর কিছুদিন না যেতেই- করোনা এখন ইরান। পা বাড়িয়ে এক লাফেই- আইলো পাকিস্তান। বাঙালি কয় আমরা হইলাম - শ্রেষ্ঠ বীরের জাতি। কোনও কিছুর ধার ধারিনা- এই আমাদের নীতি। চিটাগাংয়ের মহিলা কয় - কী কন বদ্দা বুঝি না - আঁর কাছে কিঁয়া আইবো? আঁই নিজে করোনা! মন্ত্রী বললেন, ভাই সকল- শুনেন কী বলি ; করোনার নাই কোনও বল - আমরাই শক্তিশালী। আমি কইলাম বন্ধু সকল- অবস্থা কিন্তু খারাপ। করোনা কিন্তু বাংলা খাইয়া- কইরা দিবো সাফ! ব্যাচেলর বাসায় না থাকিয়া- চলো যাই বাড়ি। মরলেও যেনো মায়ের কোলে- শান্তির মরা- মরি। ক্রমে ক্রমে সবাই গেলো- আমি রইলাম বাকি। কাজের চাপে ব্যস্ত রইলাম- সময় দিলো ফাঁকি। চার তারিখে লকডাউন - সোনার বাংলাদেশ। বাঙালি করে শো - ডাউন - আনন্দের নাই শেষ। আমি ভাবছি বাড়ি যাবো- করি কী উপায়! গাড়ি -ঘোড়া সব বন্ধ - হইলাম নিরূপায়। অবশেষে বহু চেষ্টায়- পাইলাম আজকে সুযোগ। বাড়ি গেলেই কেটে যাবে - একা থাকার দুর্ভোগ। মায়ে কইলো বাবা রে! যেমনে পারিস আয় - রোজার দিনে একা বাসায়- সয় না কলিজায়। হটাৎ করেই মনে হলো - এমন কেন করি? মরলে যেন একাই মরি- নিরাপদ থাক্ বাড়ি! এই ভাবিয়া শান্ত হইলাম- নিজের মনে মনে। রোজাটাও এমনি কাটুক- একা কোয়ারেন্টাইনে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now