বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"কাকের অত্যাচার"

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Trisha (০ পয়েন্ট)

X কাক জাতিটা আমার একদম পছন্দনা।বাড়িতে থাকতে বিরক্ত লাগছে।বেড়তেতো পারব না তাই ছাদে ও বারান্দায় কিছূ সময় কাটাই। কিছুদিন আগে বারন্দায় গিয়ে দাঁড়ালাম।অনেক সুন্দর হাওয়া বইছিল।প্রকৃতি অনেক সুন্দর লাগছিল।হঠাৎ কা কা করে কাকটা সব সৌন্দর্য নষ্ট করে দিল ওর গান দিয়ে।রাত্রে আবার গিয়ে দাঁড়ালাম।পূর্ণিমা থাকায় আকাশটা অনেক সুন্দর লাগছিল।কিন্তু ফালতু কাকটা আবার কা কা শুরু করে দিল।তাকিয়ে দেখি সামনের গাছটায় বাসা বানিয়েছে।ওকেতো কিছু বলতে পারব না।আর জায়গা পেল না।আমার বাড়ির সামনে বানাতে হবে। তাও আবার এক যৌথ পরিবারের বাসা!এক বয়স্ক আন্টি রোজ কাকদের খেতে দেন।কাক না খেলে উনি খান না।বুঝিনা ওদের নিয়ে এতো বারাবারি করার কি আছে!আমার এলাকায় অনেক বিহারি থাকে।আজ সকালে পাশের ফ্লাটের আন্টি বলছিলেন,"কাউয়া আকে লে গেয়া?"ঘুমিয়ে থাকায় বুঝতে পারিনি কি হয়েছে।ভাবলাম কারো সাথে হয়তো মজা করছে।ঘুম থেকে উঠে দেখি ঐ ফালতু কাকটা আস্ত একটা মুরগির বাচ্চা গিলছে।আন্টির কথার অর্থ বুঝতে কষ্ট হলো না।(আন্টিরা ছাদে মুরগি,কবুতর,পাখি পোষে)নির্লজ্জ কাক!!রমজান মাস তবুও ভদ্র হয় না!!অন্যের ক্ষতি করে সারাদিন!! রোজাও রাখে না!!!এখনও কা কা করছে!!(ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৯১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now