বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
লেখক:::ভুলো মনা MH2
আমি যখন জে এস সি তে খারাপ রেজাল্ট করি তখন আমার মনে প্রচন্ড শক খাই।তখন থেকে আমার মনে রাখার ক্ষমতা কমে গেছে,আসলে আমি অনেক আবেগপ্রবণ তাই এতো শক খেয়েছিলাম।এটা আমার জীবনের ঘটনা আর ১০০% সত্যি।অনেক বকবক করলাম,এখন মূল কথায় আসি।
জে এস সি শেষে যখন স্কুলে ভর্তি হলাম,তখন নতুন করে আইডি কার্ড আর লাউব্রেরী কার্ড বানাতে হলো।তাই ওই স্যারের কাছে গেলাম।স্যার সব কিছু জিজ্ঞেস করার পর আমায় জিজ্ঞেস করলেন তোমার জে এস সি এর রেজাল্ট বল।আমি অনেক চেষ্টা করলাম আমার রেজাল্ট মনে করতে,কিন্তু মনে করতে পারছি না,স্যার আমায় খুব আদর করতেন,তিনি বললেন,"কী হলো,রেজাল্টট বল।"এদিকে আমি শত চেষ্টা করছি মনে করতে,কিন্তু পারছি না,তাই বললাম,
"স্যার রেজাল্ট মনে হয় ৪.৭৮,"।
স্যার ভ্রু কুঁচকে চেয়ে বললেন,
"মনে হয় কেন?"
"স্যার,রেজাল্টের পর অনেক চেষ্টা করে রেজাল্ট ভুলে থাকতে চেষ্টা করেছি তো,তাই ভুলে গেছি,আপনি ৪.৭৮ ই লিখুন,কাল মার্কশিট জমা দেওয়ার সময় বলব সঠিক রেজাল্ট".।
বাইরে এসে আমার বন্ধুকে জিজ্ঞাস করলাম,"ভাই,আমার জে এস সির রেজাল্ট কী ৪.৭৮?"
বন্ধু বলল,
'না,তোর রেজাল্ট ৪.৭৯"।
মানে আমি কম বলেছি।
জানি এটা হাসির গল্প নয়,তবে এটা আমার একটা মজার অভিজ্ঞতা।
অাল বিদা,,,
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now