বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
ছেলেরা কত স্বাধীন!
"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান (০ পয়েন্ট)
X
★১৮ বছর বয়সে ক্লাসমেট মেয়েরা বিয়ের যোগ্য হলেও ছেলেরা বাল্যকালের উপাধি পায়।
★২২ বছর বয়সে যখন বান্ধবীদের বিয়ের সিরিয়াল চলতে থাকে তখনো সমাজ ছেলেদের বলে অনার্স এর "বাচ্চা ছেলে"!
★২৪ বছরে মেয়েরা যখন পড়াশুনার প্রায় ইতি টানতে যাচ্ছে তখন ছেলেটার যেন যুদ্ধ শুরু!
★নেশাগ্রস্ত হতাশাগ্রস্ত যাই হোক না কেন, যে ছেলেটার নিজেরই চালচুলো নেই তাঁকেও যেন বহুবার ভাবতে হয় ইনকাম না করলে বিয়ে হবে না। তাঁকেও দায়িত্ব নিতে হবে, সংসার, বউ, বাচ্চার!
★নীরব কান্নায় কাউকে খুঁজে না পেলেও একটা কথা সমাজ, আত্নীয়স্বজন, পরিবার ঠিকই মনে করিয়ে দিবে- "ছেলে কি করে? প্রতিষ্ঠিত তো?"
★অনার্স মাস্টার্স শেষ মেয়েটার জন্য শত বিয়ের অপশন পরিবার দিলেও, ছেলেটার সামনে একটাই অপশন ,
"কিরে আর কবে চাকরি পাবি"?
★আমার খুব কাছের এক বড় ভাই একবার আমাকে বলেছিলো "টাকা দিয়ে ভালোবাসা কিনা যায় না" অথচ, কিছু দিন আগে শুনলাম সে ভাই তার বোনের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে খুঁজছেন।
★চাকরি করে ভাইবোনদের সেটেল করতে বা বাবার হাতকে শক্তিশালী করে বাসাবাড়ি একটু সাজাতে বয়স পেরিয়ে যায়, ছেলেটার খেয়াল থাকে না।
★এতদিন পরে একটু স্বচ্ছল,পরিবার চালাতে সক্ষম।এবার সুন্দরি মেয়ে খুঁজলে অনেকেই বলবে, "এই, বুইড়া ব্যাটা সম্পদলোভী আবার অল্প বয়স্ক মাইয়াও খুঁজে!"
★বিয়ের পর-
পরিবার আর বাচ্চাদের কথা ভেবেই পাড়ি দেয় বিদেশে একা! কিংবা সন্তানের শহরের স্কুল কলেজের কথা ভেবে নিজেই একা মেসে থাকে। হয়তো পরিবার থেকে চাকরিস্থল অনেক দূরে।
★বাবা, মার মুখ উজ্জ্বল করতে যে ছেলেটার ছোটবেলায় স্বপ্ন শুরু, সংগ্রামের যৌবনকাল আর শেষ বয়সে এসেও সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে যুদ্ধ যেন আর শেষ হয় না।
★তবুও এই সমাজ বলে- "আহ ! ছেলেরা কত স্বাধীন !
এতো কিছু করার পরও সমালোচকরা বলে
"ছেলেরা ভালবাসতে জানে না"
#সংগৃহীত
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now