বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভ্রুম ( অদৃশ্য ভালবাসা - ২)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ আনিছুর রহমান লিখন (০ পয়েন্ট)

X ছোট ছোট দীঘি। দীঘি ভরা জল। পদ্ম পাতায় সুখের কোলাহল। ঢেউয়ে ঢেউয়ে মাতাল, আর পঞ্চরশির মিল। জ্যোৎস্না আলোয় ঝলমল, টলটলে জলের স্রোতধারায় আমি বেসামাল। দিগন্তের গোধূলির সাঝ। একা আমি। আর চপলা মেয়ের মুখটা হাস্যোজ্জ্বল, দীঘি জলে তার অস্পষ্ট প্রতিচ্ছবি। তার মুখটা দেখার জন্য আমি ব্যকুল। আমার চোখে মুখে নেশা,আর মন ভাঙার যাতাকল। হাসি মুখে যাচ্ছে চলে, রথে তার আগমনে, গতিশীল ধারায় পৌঁছে যায় সীমান্তের ওপারে। শুধু শূণ্যে ভাসিয়ে হাতের কাঁকন। ভরা যৌবনা। নিয়ে যায় আমার নিশ্পলক চাহনীর এক ইন্দ্রিয় অনুভূতি। -"তুমি কোথায় চলে গেলে? বাঁশির সুর কেন হারালো? শূণ্যতা যেন গ্রাস করছে আমায়।ফিরে এসো, তুমি ফিরে এসো এই তোমার সাজানো এই নিকুঞ্জ-বিতানে।" নেমে যাই দীঘিতে। দেখি নিকষ কালো অন্ধকার! তোমার জন্য ব্যকুল! দমটা আটকে যায়। শ্বাস নিতে কষ্ট হয়। চোখ বুজে আসে। দেখি উন্মুক্ত কেশে ছুটে চলছো তুমি, আঁচলটা উড়িয়ে দিয়েছো মৃদু মলয়ে, রথটি চলে যাচ্ছ দিগন্ত পেরিয়ে। শ্বাস যেন আবদ্ধ হয়ে আসে। - কেউ আছো? আমার ভাই কে বাঁচাও। ও দীঘে পড়ে গেছে। কেউ আসে না। তাই ওড়না পেচিয়ে নিয়ে আসে আমাকে। চোখে এক আবছা ছাঁয়া। মিলিয়ে যায় দূর দিগন্তে। কোথায় সে সুর, কোথায় রথ, আর সেই চপলা মেয়েটি। তার হদিস করতে পারি না আমি। - ভাইয়া, কেমন ফিল করছিস? -একটু ভাল। - কি হয়েছিল তোর ভাইয়া? তোকে অনেক কষ্ট দীঘি থেকে তুলেছি। একটু হলে মারা পরতি। - মেয়েটি এসেছিল দীঘিতে, পরীদের সাথে স্নান করছিল। রূপের কি বাহার! আমাকে ইশারায় ডাকল যে। তাই তো নেমে গেলাম দীঘি জলে। দেখি পরীদের সাথে রথটি নিয়ে মিলিয়ে গেল। আমি শুধু তার হাতের কাঁকন দেখেছি। কিন্তু মুখটা আঁচলে ঢেকে চলে গেল, আর মিলিয়ে গেল দিগন্তে। - তুই না ভাইয়া, একটা ভ্রুমের পিছনে ছুটছিস।খেয়ে নে শীঘ্রই। মা বকবে। ক্লান্ত দেহ। ঘুমিয়ে পড়ি।দেখি নিকষ কালো অন্ধকার! আর সেই বাঁশির সুর। ডাকছে আমায়। কেউ আমাকে আটকাবে না! আমি ওকে ধরবই।অথচ আমার কাছে ধরা দেবার আগেই মিলিয়ে যায় সে। -চলবে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০৩ জন


এ জাতীয় গল্প

→ ভ্রুম ( অদৃশ্য ভালবাসা-শেষ)
→ ভ্রুম ( অদৃশ্য ভালবাসা -৪)
→ ভ্রুম ( অদৃশ্য ভালবাসা - ৩ )
→ ভ্রুম ( অদৃশ্য ভালবাসা)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now