বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
আল-কুরআন
"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান (০ পয়েন্ট)
X
পল্টনের ফুটপাত থেকে কেনা ডেল কার্নেগীর অনেকগুলো বই জমা হয়েছিল বাসায়। আমার এক শিক্ষক 'ধনী হতে ক'দিন লাগে' ডেল কার্নেগীর বইটি পড়ার জন্য তাকিদ দিয়েছিলেন।
এই বই পড়ে আদৌ কেউ ধনী হয়েছিল কি না জানা নাই তবে বইয়ের প্রকাশক ও বিক্রেতা নি:সন্দেহে আর্থিকভাবে উপকৃত হয়েছিলেন একথা বলা যায়।
এই লেখকের বই পড়ার প্রতি এক সময় অনেকটা নেশার মত হয়ে গেল। সবই মোটিভেশনাল কথাবার্তা। তার চিন্তা দ্বারা প্রভাবিত হতাম, উজ্জীবিত হতাম, আশাবাদী হতাম।
একদিন শুনলাম ডেল কার্নেগী নিজেই আত্মহত্যা করেছেন। তিনি নিজে নিজেকে মোটিভেট করতে পারেননি। আমি তার বইগুলো সের দরে আবার বিক্রি করে ফেললাম ফুটপাতেই।
বই বিক্রির টাকা দিয়ে হিরাঝিল রেস্টুরেন্টে ঢুকে বিরিয়ানি খেলাম পেটপুরে। তারপর ইসলামিক ফাউন্ডেশন থেকে তাফসির গ্রন্থ কিনে সোজা চলে এলাম বাসায়। শুরু করলাম অন্য রকমের স্টাডি। মোটিভেশনের এক অনবদ্য মাস্টারপিস। গোমরাহি থেকে হেদায়েতের পথে চলে আসার সব আলোকিত গল্প তৈরি হয়, এর স্পর্শে আসার কারণে।
যুবক, নিজেকে বদলাতে চাও? হতাশা থেকে আশাবাদী হতে চাও? তাহলে চলে এসো কোরআনের কাছে। কোরআন পড়, স্টাডি করো।
এই একটি গ্রন্থ আপনাকে চেঞ্জ করে দিবে আমুলভাবে।
#সাইমুম সাদী
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now