বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পর্বঃ০২
একটা কথা কি জানিস যখন যেই বস্তুটা কাছে থাকে না তখন ওটার চাহিদা থাকে আর যখন কাছে আসে ওটার মর্ম আমরা দিতে জানি না
তাই ওর সাথে যদি আমি প্রেম করি কিছুদিন পর আমার আর সেই ফিলিংসটা আসবে না তাই আমি কোনদিন ওর সাথে প্রেম করবো না ও আমার ক্রাশ ছিলো আছে থাকবে ও চাইলেও প্রেম করবো না
প্রমিস কর তুই ওর সাথে কোনদিন প্রেম করবি না (সিয়াম)
~যা প্রমিস করলাম,,,
হুম চল ক্লাসে যাবো (জয়)
ক্লাস করে বাসায় আসলাম,,,
এত্তক্ষন যার ব্যাপারে কথা বলা হলো তার পরিচয় দেওয়াই হলো না,,,,
সে হচ্ছে আমার ক্রাশ হিয়া,,, বাবা মার দুই নাম্বার সন্তান ওর একটা বড় ভাই আছে,,,
হিয়া ক্লাস টেন থেকে আমার ক্রাশ যেদিন প্রথম ওকে দেখি ওর উপর ক্রাশ খাই,,,,
ওকে দেখলে মনটা কেমন যেন হয়ে যায়,, যতোই মন খারাপ থাকুক ওকে দেখলে মন ভালো হয়ে যায়
কিন্তু ওর সাথে আমি কোনদিন প্রেম করবো না ও চাইলেও করবো না
বাসায় আসলাম খাওয়া করে ঘুম দিলাম,,,
বিকেলে ঘুম থেকে উঠে তিন রাস্তার মোড়ে গেলাম,,,,
হিয়া এখন প্রাইভেট পরে বাসায় যাবে,,,,
হিয়া আমাদের ব্যাচের কিন্তু ও প্রাইভেট কলেজে পরে আর আমি সরকারি কলেজে,,,,
একটু পর হিয়া আর ওর বান্ধবীরা গেলো হিয়াকে দেখে আড্ডা দেওয়ার যায়গায়,,,
সিয়াম, জয়, আকাশ আগেই চলে এসেছে
কি ভাই দেখা পাইলেন আপনার ক্রাশের (সিয়াম)
~হুম পাইছি
ভাবতিছি আমি হিয়াকে প্রপোজ করবো(সিয়াম)
~তাই নাকি দেরি কেনো করে ফেলা,,,
তোর জলবে না (সিয়াম)
~আমার কেনো জলবে ও যদি কারো বউ ও হয় আমার কি,,, ও আমার ক্রাশ ওটাই থেকে যাবে
বুঝলি,,,
তুই যে কি ভাই আজ পর্যন্ত বুঝতে পারলাম না (জয়)
~আমাকে বুঝতে এসো না নিজেই হারিয়ে যাবে
ডায়লগ বাদ দে (আকাশ)
আড্ডা দিয়ে সন্ধায় বাসায় আসলাম,,
রাতে খাওয়া করে একটা ঘুম দিলাম,,,,
সকালে ঘুম থেকে উঠে আবার কাজে লেগে পরলাম হিয়াকে দেখতে গেলাম,,,,
কিন্তু আজ দেখা পেলাম না,,,
বাসায় চলে আসলাম,,,,
নাস্তা করে কলেজের দিকে যেতে লাগলাম,,,
এই ইমন
মাথা নিচু করে ফোন টিপতে টিপতে হাটছিলাম তখুনি পিছন থেকে কেউ ডাক দিলো,,,
পিছনে তাকিয়ে দেখি মিষ্টি,,,,
মিষ্টির সাথে হিয়াও ছিলো,,,,
হিয়াকে দেখে গলা শুকিয়ে গেলো কিছু বলবে নাকি,,,,
ভয় লাগছে কি করবো বুঝতে পারছি না
গুটি গুটি পায়ে ওদের কাছে গেলাম
কেমন আছিস (মিষ্টি)
~ভালো তুই
ভালো,,, ভূলে গেছিস তো (মিষ্টি)
~আমি ভূলে নি তুই ভূলে গেছিস
মনে রাখলে আজ আমার বার্থডে মনে রাখতিস৷,,,
ব্যাগ থেকে একটা গিফট বের করলাম,,,
~১০ দিন আগে কিনে রেখেছি তোর বার্থডের জন্য,,, ভেবেছিলাম তুই ইনভাইট করলে দিব না হলে পরে দেখা হলে দিয়ে দিব৷
মিষ্টি মাথায় একটা কিল মারল,,,,
~কুত্তী
সন্ধ্যায় জয় সিয়াম আকাশকে নিয়ে চলে আসবি,,,
এত্তক্ষন হিয়া আমাদের কান্ড দেখছিল আর হাসছিল,,,
হিয়া আর মিষ্টি চলে গেলো,,,
মিষ্টি আর আমরা স্কুল লাইফের ফ্রেন্ড কলেজে উঠে ও হিয়াদের কলেজে ভর্তি হয়,,কারন স্কুল লাইফে হিয়া ওর ভালো ফ্রেন্ড ছিলো তাই হয়তো ওদের সাথে পড়ালেখা করছে,,
আজ মিষ্টির জন্মদিন সেইজন্য হয়তো হিয়া কলেজে যায় নি,,,
কলেজে আসলাম সবাইকে মিষ্টির জন্মদিন এর কথা বললাম,,,,
কলেজ শেষে বাসায় আসলাম,,,
জান্মদিন এর জন্য আমাদের একটা এক্সট্রা ট্রিট থাকে সেটার জিনিস পত্র কিনলাম,,,
তারপর মিষ্টির বাসায় গেলাম,,,
হিয়াকে দেখে আবার ক্রাশ খেলাম,,,
সবাই আসল,,,,
মিষ্টি তুই কিছু ভুলে যাচ্ছিস (সিয়াম)
কি (মিষ্টি)
~স্পেশাল গিফট এর কথা(শয়তানি হাসি দিয়ে)
না দোস্ত প্লিজ এইবার এমনটা করিস না
কে শুনে কার কথা ডিম আর ময়দা বের করে এক এক করে মিষ্টির মাথায় দিতে ,,,
পাচটা ডিম ফাটানো হলো মিষ্টির মাথায়,,,,,
কিন্তু হিয়া সাইডে ছিলো,,, তাই ওর জামায় ও ডিম পড়ছে
হিয়া আমার দিকে তাকিয়ে আছে
চলবে
কেমন লাগলো জানাতে ভূলবেন না
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now