বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ছ্যাঁকা খাওয়া COC আসক্ত এক প্রেমিকের চিঠি --

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান MD.SHIHAB KHAN (০ পয়েন্ট)

X প্রিয়তমা, . আমার লাইফে আর্চারের মত অনেকেই ছিল,কিন্তু আমার আর্চার কুইন একমাত্র তোমাকেই বানাতে চেয়েছিলাম। . জায়ান্ট হয়ে তোমার মনের ভিলেজ ভাঙতে চাইনি কখনও। চেয়েছিলাম বিল্ডার হয়ে তোমার মনের ভালবাসা গড়ে তুলতে। কিন্তু সে সুযোগ আমাকে দিলে না তুমি। আমাকে শুধুমাত্র ঝোপ ভেবেই ভুল করলে,ঝোপ সাফ করলে যে জেম পাওয়া যায়,সেটা কখনও বুঝলে না। . তুমি গবলিনের মত আমার মন লুট করলে,হগ রাইডারের মত এ ওয়ালে ও ওয়ালে লাফিয়ে লাফিয়ে গোল্ড আর এলিক্সার স্টোরেজ ভাঙলে, কিন্তু কখনো হিলার হয়ে একটু পাওয়ার দিতে পারলে না? . শুধু আমার গোল্ড আর এলিক্সার ই প্রিয় ছিল তোমার কাছে? আমার মনের ল্যাবরেটরি তে যে তোমার প্রতি ভালবাসা টা আপগ্রেড দিতে দিতে ম্যাক্স করে ফেলে ছিলাম সেটা তুমি বুঝতে পারলে না? . আমি হতে চেয়েছিলাম তোমার মনের ভিলেজের বারবেরিয়ান কিং,কিন্তু তোমার তীরের সামনে আমি লেভেল ওয়ানের বারবেরিয়ানদের মত শহীদ হয়ে গেলাম!!!! . ম্যাক্স ওয়াল ব্রেকার নিয়েও তোমার মনের দেওয়াল ভাঙতে পারলাম না। . তুমি ড্রাগন হয়ে উড়ে উড়ে আমার মনের সব গোল্ড মাইন,এলিক্সার মাইন জ্বালিয়ে দিলে!!!!! . আর আমি ট্রফি মাইনাস খেয়ে শিল্ড নিয়ে বসে থাকলাম। . কি এমন চেয়েছিলাম আমি? শুধু তোমার মনের টাউনহলে একটু জায়গা? . সেটাও আমার জুটলো না!! . তবে এক দিন ঠিক ই শিল্ড শেষ হবে, সেদিন আছে স্পেল দিয়ে তোমার মনের ভিলেজে বিজলি ঝরাবো, . ওয়াল না ভেঙে লুন হয়ে একে একে তোমার ভিলেজ লুট করবো, . সেদিন ঠিক ই তোমাকে আমার মনের ভিলেজের আর্চার কুইন হতে হবে, . সেদিনের অপেক্ষায়.... . ইতি, তোমার কাছে Attack খাওয়া এক ব্যর্থ COCয়ান।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now