বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অপূর্ণ ইচ্ছেগুলো

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ARFA (০ পয়েন্ট)

X ## পাচঁতলা ছাদের উপর দারিয়ে যখন দশতলা দালানের দিকে তাকিয়ে ভাবি,ইস! যদি ওই বাসাটায় আমি থাকতে পারতাম তাহলে কি ভালো টাই না হতো!! আসলে মানুষের স্বভাবটাই এমন যে,যার যতটুক আছে সেটা নিয়ে সে সন্তুষ্ঠ থাকতে পারে না,তার আরো উপরে উঠার স্বপ্ন থেকেই যায়। কিন্তু একটা কথা ভেবে দেখেছেন কি,আপনার নিচের স্তরের মানুষটির কি অবস্থা!! হয়তো আপনার জীবনের কোনো এক সুপ্ত ইচ্ছে ছিলো যেটা পূরণ হয়নি আর এজন্য আপনি নিজেকে পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ ভাবছেন! আর এর একমাত্র কারণ হচ্ছে আপনি আপনার আশেপাশের মানুষগুলোর অবস্থা জানেন না,,নিজেকে নিয়েই মগ্ন! আমার বান্ধুবী বাসন্তির স্বপ্ন ছিলো ছুয়ে দেখবে এভারেস্ট এর চূড়া কিন্তু জীবন নামক এভারেস্ট এর পাদদেশে পা রাখতে না রাখতেই বাল্যবিবাহের লাভায় ভেঙে চূড়ে ছারখার হয়ে গেলো তার সকল স্বপ্ন!! এরকম ভাবে প্রতিনিয়ত হাজারো বাসন্তির জীবন থেকে চলে যাচ্ছে বসন্ত!! যখন তাদের জীবন থেকে বসন্ত চলে যায়,,আমরা তাদের জীবনের সান্তনার গল্পটিকে আরো লম্বা করি..কিন্তু ভেবে দেখি না কি ছিলো সেই গল্পটি! স্টেজে দাড়িয়ে যারা মানবতার ভাষণ দেয় তখন তারা সান্তনা দিয়ে বলে যান,, "কাল থেকে আবার তুমি স্কুলে যাবে"! সত্যিই খুব মহান কাজ করে ফেলেছেন.. নেট দুনিয়ায় ভাইরাল চ্যায়ারম্যান এসে বাঁচালো এক নিষ্পাপ জীবন!!হাজার হাজার লাইক,কমেন্ট,শেয়ার gj কিন্তু একবারও কি ভেবে দেখেছিলেন তারা,,যাদের নুন আনতে পান্তা ফুরোয় তারা কিভাবে একটি মেয়ের পড়াশোনার খরচ চালাবে.. তবুও প্রতি সেকেন্ডে নিজেকে প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে হাজারো বাসন্তি!! সত্যিই আমরা খুব ব্যস্ত..এসব ভেবে দেখার সময় আমাদের নেই.... বাসন্তিদের জায়গায় একবার নিজেকে বসিয়ে দেখুন ত...অনেক ভালো রেখেছেন আপনাকে সৃষ্টি কর্তা। তাই নিজেকে সুখি মনে করুন।সময় নষ্ট না করে নিজেকে প্রতিষ্ঠার মাধ্যমে বাসন্তিদের পাশে দাড়ান কিন্তু সেটা ভাষন দিয়ে নয় কর্মের মাধ্যমে!! gj gj Thanks all for reading☺☺


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now