বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বাংলাদেশি বিজ্ঞানীদের আবিষ্কার

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Tamjid Hasan Jihad (০ পয়েন্ট)

X মহামারী করোনাভাইরাসে স্কুল বন্ধ দিয়েছে। কয়েকদিন পড়ার পর মনে ক্লান্ত বোধ করতেছি। তাই হাতে নিলাম বাইরের বই। বিখ্যাত মনীষীদের উক্তি পড়ছিলাম। এমন সময় সক্রেটিসের একটা উক্তি মনে উঁকি মারে। সক্রেটিস বলেছেন" নিজেকে জনো।" ফিজিক্সে কোন বিজ্ঞানী কী আবিষ্কার করেছেন পড়ার সময় হঠাৎ উক্তিটি মনে পড়ে। তখন ভাবলাম বাংলাদেশি বিজ্ঞানীদের আবিষ্কার খুঁজি। দেখলাম অনেক কিছু আবিষ্কার করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। নিচে তা দেওয়া হলোঃ (১)ফিঙ্গারপ্রিন্টিং এর আবিষ্কারক- কাজী আজিজুল হক (১৮৭২-১৯৩৫)। বাড়ি খুলনা। (২)মারকিউরাস নাইট্রাইটের আবিষ্কারক- প্রফুল্ল চন্দ্র রায়(১৮৬১-১৯৪৪)। বাড়ি খুলনা। (৩)বেতার বা রেডিওর আসল আবিষ্কারক এবং গাছের প্রাণের ব্যাপারে বড় বড় সব আবিষ্কার করেছেন-স্যার জগদীশ চন্দ্র বসু(১৮৫৮-১৯৩৭)।বাড়ি মুন্সিগঞ্জ। (৪)পরিসংখ্যানে বহুল ব্যবহৃত "মহলানবিশ ডিসট্যান্স" এর আবিষ্কারক- প্রশান্ত চন্দ্র মহলানবিশ(১৮৯৩-১৯৭২)।বাড়ি মুন্সিগঞ্জ। (৫)এস্ট্রোফিজিসিস্ট-জামাল নজরুল ইসলাম(১৯৩৯-২০১৩)।বাড়ি ঝিনাইদহ। (৬)সাহা আয়নীভবন সমীকরণের আবিষ্কারক-মেঘনাদ সাহা(১৮৯৩-১৯৫৬) বাড়ি ঢাকার শেওড়াতলী। (৭)আপেক্ষিক তত্ত্ব ও কসমোলজিতে বহুল ব্যবহৃত "রায় চৌধুরী ইকুয়েশন" এর আবিষ্কারক-অমল কুমার রায় চৌধুরী(১৯২৩-২০০৫)।বাড়ি বরিশাল। (৮)অপটিক্যাল ফিজিক্সেরর সেরা ৫০ জন বিজ্ঞানীদের একজন এবং ম্যাগলেভ ট্রেনে সহায়তা করেন-আতাউল করিম(১৯৫৩- ) বাড়ি সিলেট। (৯)আর্সেনিক দূরীকরণের জন্য"সনো ফিল্টার" এর আবিষ্কারক- আবুল হুসসাম(১৯৫২- )।বাড়ি কুষ্টিয়া। (১০) পেঁপে,রাবার ও পাটের জিনোম সিকুয়েন্সিং করেছেন-মাকসুদুল আলম(১৯৫৪-২০১৪)।বাড়ি ফরিদপুর। (১১)কৃত্রিম কিডনির আবিষ্কারক-শুভ রায়(১৯৬৯- )।বাড়ি চট্টগ্রাম। (১২)শিকাগো সিয়ার্স টাওয়ার ও জন হ্যানকক টাওয়ারের উদ্ভাবক- ফজলুর রহমান(১৯২৯-১৯৮২)।বাড়ি ঢাকা।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২২১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now