বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কাদম্বিনী গাঙ্গুলি ১৮৬১ খ্রিস্টাব্দের ১৮ই জুলাই বিহারের ভাগলপুরে ব্রাহ্ম সংস্কারক ব্রজকিশোর বসুর ঘরে জন্ম গ্রহণ করেন।তাঁর মূল বাড়ি ছিল বর্তমান বাংলাদেশের বরিশালের চাঁদসিতে।তাঁর বাবা ভাগলপুর স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি ভাগলপুর মহিলা সমিতির সাথে যুক্ত ছিলেন। কাদম্বিনী গাঙ্গুলি তাঁর পড়াশোনা শুরু করেন বঙ্গ মহিলা বিদ্যালয়ে।এরপর বেথুন স্কুলে পড়ার সময় তিনি ১৮৭৮সালে প্রথম মহিলা হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় শ্রেণিতে পাশ করেন। কাদম্বিনী এবং চন্দ্রমুখী বসু বেথুন কলেজের প্রথম গ্রাজুয়েট হয়েছিলেন ১৮৮৩খ্রিস্টাব্দে।তারা বিয়ে পাশ করেছিলেন।তারা ছিলেন ভারতে এবং সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম মহিলা গ্রাজুয়েট।
গ্রাজুয়েট হবার পর কাদম্বিনী সিদ্ধান্ত নেন যে তিনি ডাক্তারিি পড়বেন। ১৮৮৩সালে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরই তিনি তাঁর শিক্ষক দ্বারকানাথ গাঙ্গুলিকে বিয়ে করেন। ১৮৮৬খ্রিস্টাব্দে কাদম্বিনী গাঙ্গুলিকে জিবিএমসি ডিগ্রি(গ্রাজুয়েট অব বেঙ্গল মেডিকেল কলেজ) প্রদান করা হয়।তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি পাশ্চাত্য রীতিতে চিকিৎসা করার অনুমতি পান।তিনি ছিলেন কংগ্রসের প্রথম মহিলা বক্তা।এছাড়াও তিনি ১৯২২ সালে কবি কামিনী রায় এর সাথে উড়িশার ও বিহারের নারী শ্রমিকদের অবস্থা তদন্তের জন্য সরকার দ্বারা নিযুক্ত হয়েছিলেন।
আরও বেশ কিছু মহৎ কাজে তিনি নিজেকে নিবেদিত করেছিলেন।আট সন্তানের জননী হওয়ায় তিনি সংসারেও যথেষ্ট সময় দিয়েছিলেন।তিনি সূচিশিল্পেও নিপুণা ছিলেন।
বিখ্যাত আমেরিকান ইতিহাসবিদ ডেভিড কফ তাঁকে তাঁর সময়ের সবচেয়ে সফল ও স্বাধীন ব্রাহ্ম নারী বলেছিলেন।এতসব অর্জন করতে কাদম্বিনীর সামনে এসেছিল অনেক অনেক বাঁধা।তারপরও থেমে যাননি তিনি। মানবসেবা করে হয়ে উঠেছিলেন সকলের অনুপ্রেরণা।আজ তিনি নেই।১৯২৩ খ্রিস্টাব্দের ৩রা অক্টোবর তিনি মৃত্যুকে বরণ করে নেন।তবে পুরো ভারতবর্ষের মানুষ আজও তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে।
ভুল-ত্রুটি ক্ষমার চোখে দেখবেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now