বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
হিমুর সাথে একদিন
"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Shikha (০ পয়েন্ট)
X
হুমায়ূন আহমেদ এর সকল রচনাই আমার ভালো লাগে। তাঁর 'হিমু' চরিত্র আমার প্রিয় চরিত্রগুলোর একটা। তাই জীবনের প্রথম গল্পটা লেখার চেষ্টা নাহয় হিমু দিয়েই হোক।
আশা করি ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন।
----হিমু ভাইয়া, চলুন দেখি লোকটা কোথায় যাচ্ছে। লোকটাকে দেখে কেমন একটা কৌতুহল জাগছে।
----তুমি জানো না হিমুদের কৌতুহল থাকতে নেই।
----কিন্তু লোকটার পিছু নিলে এ্যাডভেন্চার ঠিকই হবে। আর হিমুদের তো এ্যাডভেন্চারকে ভয় করলে চলবে না।
----তোমাকে কে বলল আমি ভয় পাচ্ছি? হিমুরা ভয়ও পায়না, কারো পরোয়াও করেনা
----না না আমি সে কথা বলতে চাইনি। মানে এ্যাডভেন্চারকে না করলে চলবে না।
----তুমি কি মানুষকে বিভ্রান্ত করা শিখছো নাকি? আমার মতো।
তারপর হিমু ভাইয়া আমার উত্তরের অপেক্ষা না করেই লোকটাকে ফলো করতে লাগলেন।
আমিও তার পিছন পিছন যেতে লাগলাম।
কিছু দূর গিয়ে লোকটা একটা পুরনো বাড়ির দিকে গেল। ভিতরে না গিয়ে আমি ও হিমু ভাইয়া পাশের একটা বেঞ্চিতে বসলাম। তিনি বললেন,
----তোমার প্রতি আমার মায়া জন্মে যাচ্ছে। তোমাকে ছোট বোন বোন লাগছে।
----ভালোই তো আমিও তো আপনাকে ভাইয়া ডাকি।
----উফফ. হিমুদের মায়া থাকতে নেই।
আমি বললাম, আপনি কী ভেবে দেখেছেন আমি আপনার কাছে কেন এসেছি?
----না.ভাবতে ইচ্ছে করে নি।
----আমি আপনার কাছ থেকে হিমু হওয়ার সহজ নিয়ম জানতে এসেছি।
----হিমু হওয়ার আবার নিয়ম কি?
হঠাৎ বাড়িটির ভেতর থেকে কেমন একটা শব্দ পাওয়া গেল। গুলির আওয়াজের মতো।দেখলাম বেটে-খাটো, গোঁফ ওয়ালা সেই লোকটা ওদিক দিয়ে বেরিয়ে গেল। তবে তার হাতে বন্দুক নেই।আমি বললাম, হিমু ভাইয়া আমাদের উনাকে ফলো করা উচিত। হয়তো কোনো ক্রাইম করে যাচ্ছেন।
তখন তিনি আমাকে বেঞ্চিতে বসিয়ে বললেন, একটা সত্যি কথা বিশ্বাস করবে?
----হ্যাঁ,অবশ্যই।
-----তোমার মধ্যে হিমু কম, মিসির আলী বেশি রয়েছে।
এরপর তিনি উঠে দাড়ালেন এবং ধীর পায়ে হাটতে হাটতে বললেন, তুমি মষ্তিষ্কের যেখানটায় আছো, সেখানে তালা লাগাতে হবে।
মায়া জন্মাচ্ছে। আর আমি তো হিমু।।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now