বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নাটক - যৌতুক প্রথা ( ১ম দৃশ্য )

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান শাহাদাত হোসেন সাকিব (০ পয়েন্ট)

X নাটক - যৌতুক প্রথা চরিত্র পরিচিত দুলাল - ২৪ আজগর সাহেব - ৪৭ ফাতেমা বেগম - ৪০ চম্পা - ১৬ রহিম মিয়া - ৫০ আছিয়া বানু - ৪২ মাস্টার সাহেব - ৪৫ সাল্লু - ২৮ দারোগা নূর হোসেন - ৩৬ ঘটক মশাই - ৪০ ১ম দৃশ্য ( গ্রীষ্মের মিষ্টি সাঁঝ সকাল। কিছুক্ষণ হলো সু্য্যিমামার দেখা মিললো। গ্রামের সবাই নিত্য নিজ কাজে যাচ্ছে।) আজগর : দুলালের মা...., দুলালের মা... আরে ও দুলালের মা। শুনতাছ নাকি ? আড়ৎে যাইতে হইবো তো। তা খাওয়ার কিছু পাওয়া যাইবো নি। ফাতেমা : কি হইছে? সাত-সকালে এমনে চিল্লাইতাছেন কেন ? আপনে বহেন। খাওন রেডি আছে, আনতাছি। আজগর : হুম তাড়াতাড়ি কর। অনেক দেরি হইয়া গেছে । ফাতেমা : এই নেন। এবার আমারে বিপদ থেইক্কা উদ্ধার করেন। ..... ঘরে যে একটা ছাওয়াল আছে, হেই খেল আছেনি আপনের? আজগর : তুমি কি কইতে চাইতাছো, বুঝাইয়া কও তো। ফাতেমা : দুলালের যে বিয়ার বয়স হইছে হেইডা কি খেয়াল করছেন। ঘরে একটা বউ থাকলে তো আমার এতো কষ্ট করা লাগেনা। আজগর : ( একটু ভেবে ) ঠিক। ছেলেটা জে কখন বড় হইয়া গেলো টের-ই পাইলাম না। সাল্লু, ঐ সাল্লু। সাল্লু : জী হুজুর। কন। আজগর : শোন, ঘটক মশাই এর বাড়ি যাইছ। আর আমার সাথে যেনো ধেখা করে। সাল্লু : আইচ্ছা হুজুর । ঘটক : ….. সাহেব । আজগর সাহেব বাড়ি আছেন নাকি। আজগর : আরে ঘটক মশাই যে। আসেন, আসেন ভিতরে আসেন। বসেন। ঘটক : ( ঘটক অন্তর্ধান) ধন্যবাদ। তা,, আমারে হঠাত ডাকলেন, কি মনে কইরা? আজগর : আরে ঘটক, তোমার কাজ তো ঘটকালি করা। বুঝনা কেন ডাকছি। ঘটক : ও.... বুঝতে পারছি । তা কে বিয়া করবো? আজগর : আমাগো দুলাল। বউমা যেনো আমার পরীর মতো হয়। টাকা নিয়া কোনো চিন্তা কইরো না। ঘটক : আপনি চিন্তা কইরেন না মশাই। আপনের বউমা রাজকন্যার মতোই হবে। তাইলে এবার আমি যাই। আজগর : আচ্ছা ঘটক। এবার তাইলে যাও। আর তাড়াতাড়ি খবর নিয়া আইসো। ( অনেক মেয়ে দেখে ঘটক এবার চম্পাদের বাড়ি হাজির। ) ঘটক : বাড়িতে কেউ আছেন? রহিম : ঘটক মশাই যে। চম্পার মা চা-পানের কিছু ব্যবস্থা কর। তা ঘটক মশাই এই গরীব এর বাড়িতে কি মনে কইরা । ঘটক : পাশের গ্রামের আজগর সাহেব ছেলের বিয়ার লাইগা পাত্র খুঁজতাছি। রহিম : মশাই, আমার ঘরেও একটা মাইয়া আছে। যদি কন, দেখাই? ঘটক : হ অবশ্যই। আমার কাজ-ই তো মেয়ে দেখা। আনো। রহিম : চম্পার মা, চম্পারে একটু আনো তো। ঘটক : বাহ! কী সুন্দর, রূপবতী মা তুমি। তোমার নাম কি, মা? চম্পা : জী, চম্পা । ঘটক : কৃষক তোমার মেয়ের কোনো ছবি আছে? রহিম : চম্পার মা, ঘটক মশাই-রে চম্পার একটা ছবি দেও। আছিয়া : এই নেন। ঘটক : আচ্ছা কৃষক, তাইলে আমি যাই । রহিম : আইচ্ছা ঘটক মশাই । ধন্যবাদ। পরের দৃশ্য আসছে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৮৪ জন


এ জাতীয় গল্প

→ নাটক - যৌতুক প্রথা ( দৃশ্য ২ )

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now