বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভাইবা দিতে যাওয়া

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Khorshed Alam khorshed (০ পয়েন্ট)

X একদিন দুই বন্ধু ভাইবা দিতে গেছে। প্রথম বন্ধুর নাম রতন কুমার। দ্বিতীয় বন্ধুর নাম গুল্টে।সবার আগে রতন ভাইবা দিতে ঢুকছে। তাকে তিনজন ম্যাডাম প্রত্যেকে একটি করে মোট তিনটি প্রশ্ন করল। প্রথম ম্যাডাম প্রশ্ন করলেন," বাবা, বলতো আমাদের প্রধানমন্ত্রী কে?" রতন বলল," প্রধানমন্ত্রী শেখ হাসিনা।" দ্বিতীয় ম্যাডাম প্রশ্ন করলেন,"বাবা, বলতো আমাদের জাতির পিতা কে?" রতন বলল," বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।" তৃতীয় ম্যাডাম প্রশ্ন করলেন,"আকাশে কতগুলো তারা?" রতন বলল," এখনো সঠিক ভাবে জানা যায় নি তবে এর উপর বিজ্ঞানীরা রিচার্জ করছেন।" এ তিনটি প্রশ্ন শেষ করে ম্যাডামরা তাকে বাহিরে যেতে বলল। রতন বের হয়ে এলে গুল্টে বলল," এই রতন তোকে কি কি প্রশ্ন করেছে আর তুই কি কি উত্তর দিয়েছিস?" রতন বলল,"প্রশ্নগুলো মনে নেই তবে উত্তরগুলো মনে আছে।" গুল্টে বলল," শুধু উত্তর গুলো বল।" রতন বলল," ঠিক আছে। তাহলে শোন, প্রথমটার উত্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয়টার উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তৃতীয়টার উত্তর এখনো সঠিক ভাবে জানা যায় নি তবে এর উপর বিজ্ঞানীরা রিচার্জ করছেন। উত্তর গুলো শোনার পর গুল্টে ভাইবা দিতে ঢুকল।গুল্টেকেও তিনজন ম্যাডাম প্রত্যেকে একটি করে তিনটি প্রশ্ন করল। প্রথম ম্যাডাম প্রশ্ন করলেন," বাবা, তোমার নাম কি?" গুল্টে বলল,"প্রধানমন্ত্রী শেখ হাসিনা।" দ্বিতীয় ম্যাডাম প্রশ্ন করলেন,"তোমার বাবার নাম কি?" গুল্টে বলল,"বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।" তৃতীয় ম্যাডাম প্রশ্ন করলেন,"তুমি কি পাগল?" গুল্টে বলল,"এখনো সঠিক ভাবে জানা যায় নি তবে এর উপর বিজ্ঞানীরা রিচার্জ করছেন।" বিঃদ্রঃ এই লেখাটিতে যদি কোন ভুল হয়ে থাকে তবে মাফ করবেন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now