বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমাদের জীবনটাই অন্যরকম নাম্বার থ্রি (পর্ব২)

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Eshrat Ifat Eva (০ পয়েন্ট)

X "এই তুমি এগুলা বলার জন্য আমার ঘরে এসেছো?" "একবার বোঝার চেষ্টা করো।" "থাক লাগবে না আমার ভাবি।" "এই দেখ রাগ শুরু হলো তোমার।" "ঠিক আছে বাদ দিলাম।অন্যকিছু বলার থাকলে বলো।আর না থাকলে তোমার বন্ধুর কাছে যাও।" সাঈদ চলে গেল।বিকেলে বের হলাম।চার দোকানে গেলাম।নাফিস ভাইয়ার দোকানে গেলাম।চা খেয়ে বললাম"ভাইয়া কত টাকা হলো?" নাফিস ভাইয়া বলল,"হলো তো ১০০০ টাকা।টাকা না দিয়ে আমাকে লজ্জা দিবে না কিন্তু।" "টাকা তো আমি দেই না।এখন দুলাভাই যদি আপনাকে টাকা না দিয়ে লজ্জা দেয় তাহলে আমার করার কিছু নাই।" আমি এখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। "শুনেন চার বিল দুলাভাই আপনাকে দিয়ে যাবেনি।কাব্য চৌধুরী আমার দুলাভাই।আপনি তাকে দেখলে বলবেন আপনার শালিকা চা খেয়েছে টাকা দেন।" "ঠিক আছে।" রেহনুমা আপুরা যে বাড়িতে থাকে সেই বাড়িতে গেলাম।ভেতরে ঢুকতেই পুষ্পিতা বলল,"আপু তুমি?এই সন্ধ্যায়?" "হ্যা এলাম।" এই বাড়িতে মিম আপু,রেহনুমা আপু,পুষ্পিতা, ইরা,আনিশা,তুবা আপি ,শাহী আপু,তাসনোভা থাকে।রাত নয়টা বাজে।মিম আপু বলল,"ইসরাত তুমি যাবে না?বকুলকে ফোন করো তোমাকে নিয়ে যাবেনি?" "ঠিক আছে ভাইয়াকে এক্ষনি ফোন করছি।" বকুল ভাইয়াকে ফোন করলাম। "ভাইয়া" "এখন যাবো তোকে আনতে?" "না ভাইয়া।" "তাহলে কি একাই আসবি।আমি কিন্তু এই রাতে তোকে একা আসতে দিবো না।" "ভাইয়া আজকে আমি থাকবো এখানে।" "আসবি না তাহলে?" "না ভাইয়া।তাহলে শোন কাল সকাল নয়টার মধ্যেই বাড়িতে আসবি।" "না ভাইয়া দশটার মধ্যে।" "না নয়টার মধ্যে আসবি আমি বলে দিলাম।" "দশটার মধ্যে গেলে কি হবে?" "না তুই নয়টার মধ্যে আসবি।" "ঠিক আছে নয়টায় যাবো।" রেহনুমা আপু বলল"তাহলে তুমি এখানে থসকবে আজকে?" "হা রেহনু আপি।আর আমি কিন্তু মিম আপু রেহনু আপির মাঝখানে থাকবো।" কিন্তু একি কেউ কেই বলে মিম আপুকে ছাড়া ঘুম হয় না কেউ বলে বলে রেহনু আপুকে রাতে ঘুমাতে ভালো লাগে না।কিযে করি? আমি বললাম,"এই সবাই একসাথে থাকবো।" আমরা সবাই একসাথে ঘুমাতে গেলাম।সকাল বেলা ইরা কানের কাছে এসে ডাকা শুরু করলো।ইস কিযে জ্বালা।আমি উঠলাম না।তারপর কেমন যেন বকুল ভাইয়ার কন্ঠ শুনলাম।চোখ খুলে দেখি বকুল ভাইয়া।বকুল ভাইয়া বলল,"তোকে না নয়টার ভেতরে বাড়িতে যেতে বলেছি।" আমি বললাম,"এখন কয়টা বাজে?" আনিশা বলল,"সাড়ে দশটা বাজে।" আমি বকুল ভাইয়ার দিকে তাকিয়ে বললাম,"সাড়ে দশটা বাজে।" এই আবার চোখ বন্ধ করলাম।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now