বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমরা সৃষ্টির সেরা জীব।আল্লাহ্ আমাদের অনেক নিয়ামত দান করেছেন,অনেক সুন্দরভাবে প্রতাপালন করেন।এসবের বিনিময়ে আমরা তাঁকে কি দিতে পেয়েছি?আমাদের মধ্যে অনেকে ইবাদত করে শুধু লোক দেখানোর জন্য।'প্রকৃতপক্ষে সকল কাজ এর নিয়তের উপর নির্ভরশীল।'(বুখারি)আল্লাহ্ তায়ালা মানুষের বাহ্যিক অবস্থার সাথে অন্তরের অবস্থাও খেয়াল করেন।তাই লোক দেখানো ইবাদত করে লাভ নেই।দেশের প্রায় ৯০ ভাগ মুসলিম।কিন্তু আমার প্রশ্ন কতজন প্রকৃত মূসলিম?সারা বছর এভাবেই কাটাই,রমজান আসলে তার মতো পরহেজগার আর কেউ নেই।চাঁদ রাতে সব ভুলে গান বাজনায় লিপ্ত হয় রমজানের গুরুত্ব নষ্ট করে দেয়।তাহলে তাঁর পরিণতি কি?মুসলমানি নাম রেখে মুসলমান দাবি করি,কিন্তু আমরা কী সত্যি মুসলমানের দায়িত্ব পালন করি?তাই যদি হতো তাহলে মুসলমানরা এতো লাঞ্ছিত কেন?ইসলামকে জানার জন্য আল্লাহ্ কিতাব পাঠিয়েছেন,নবী রাসুল পাঠিয়েছেন।কিন্তু আমরা যত্নবান নই,দুনিয়ার মোহে সব ত্যাগ করে আজ লাঞ্ছিত,শোষিত,অত্যাচারিত।কাফেররা কুরআন সম্পর্কে জানেনা পাঠও করেনা।তারা নিজের ইচ্ছা মতো জীবন কাটায়।এরূপ আচরণের পরও যদি কেউ নিজেকে কীভাবে মুসলমান বলে?এতো কথার একটাই উদ্দেশ্য আমরা যা হারিয়ে ফেলেছি তা ফিরে পাওয়ার চেষ্টা করা
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now