বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
।..............................................⤵⤵⤵⤵⤵
এক লোক গরিব ছিলো,তার একটা বউ ছিলো।তারা বস্তিতে থাকতো।লোকটা কৃষি কাজ করতো।তার উপার্জন কম ছিলো।সে অনেক কষ্ট করে, কিছু টাকা উপার্জন করে একটা গরু কিনেছিলো।সে গরুটার প্রতি খুব যত্নবান ছিলো।
এভাবে গরুটা বেশ মোটা-তাজা হলো।গরুটার খাবার-দাবারে কোনো অবহেলা করেতো না লোকটি।একদিন লোকটি মনে করলো, গরুটি অনেক বড় হয়েছে, গরুটিকে বিক্রি করে দেওয়া যায়।সে তার বউকে একথা বললো, তার বউ একমত হলো।
যথাসময়ে একদিন সে গরুটিকে বিক্রি করে দিলো।গরুটির দাম ভালোই হয়েছিলো(১৫০০০০-২০০০০০ এর মধ্যে)।সে গরু বিক্রি করে নগদ টাকা নিয়ে বাড়ি ফিরছিলো।এমন সময় কিছু ডাকাতরা তাকে ফলো করলো।তারা তাকে ফলো করে লোকটির বাড়ি পর্যন্ত গিয়ে বাড়িটা চিনে এসেছিলো।
তারা ভাবলো এই বাড়িতে ডাকাতি করলে বেশ টাকা পাওয়া যাবে।তাই তারা একদিন সময় তৈরী করে নিলো,(মানে কোনদিন তারা ডাকাতি করবে, সেটা fixed করে নিলো)।কিছুদিনের মধ্যেই ওই স্থানের সবাই জানতে পারলো যে, লোকটি গরু বেঁচে অনেক টাকা উপার্জন করেছে।
সেই স্থানের এক চোর ও এই ঘটনাটা জানতে পারলো এবং সেও মনে মনে ধান্দা নিলো যে, সেও একদিন তার বাড়িতে গিয়ে টাকাগুলো চুরি করবে।কিন্তু চোরটা জানতো না যে, সে যেইদিন চুরি করার ধান্দা নিয়েছে, সেইদিনই ডাকতরা ডাকাতি করবে।
লোকটি যখন এত টাকা নিয়ে বাড়ি আসলো, তার বউ বললো যে, তুমি না হয় টাকাটা নিয়ে কিছুদিনের জন্য শশুর বাড়ি যাও কারন অনেকে আমাদের গরুর বিষয়ে জেনে ফেলেছে, কিছু হয়ে যেতে পারে।লোকটি তাই করলো, যথাসময়ে সে লুকিয়ে-লুকিয়ে বাড়ি ত্যাগ করলো।
একদিন চোরটি রাতে আসলো চুরি করার জন্য।সে আস্তে আস্তে ঘরের ভেতর ঢুকলো, ঢুকে টাকাটা খুজতে লাগলো।কিন্তু লোকটির বউ বুঝে গেলো যে, চোর ঢুকেছে।সে কিছু করলো না শুধু চুপ করে থাকলো, কারণ সে মহিলা আর চোরটা পুরুষ, সে তার সাথে পেরে উঠতে পারবে না।এমন-সময় ডাকাতরা আসলো ১০-১২ জন।তারা এসে মহিলাকে জিজ্ঞাসা করলো টাকা কোথায়???
মহিলা চালাক ছিলো।মহিলা বললো, (যেখানে চোর ঢুকেছে) তুমি টাকাটা এদের দিয়ে দাও তা হলে কিন্তু তারা তোমাকে মারবে।চোর শুনতে পেরে খাটের নিচে ঢুকে পালালো।ডাকাতরা(ডাকাতরা মনে করলো এটা মনে হয় তার স্বামী) মহিলার কথা শোনা মাত্রই সেই ঘরে ঢুকে পড়লো আর তন্ন তন্ন করে খুজতে লাগলো, তারা দেখলো খাটের নিচে কেউ একজন লুকিয়ে আছে, তারা তাকে(চোরকে) টেনে-হিচড়ে খাটের নিচ থেকে বের করে আনলো এবং বললো টাকা কোথায় রেখেছিস???
চোরঃ আমি জানি না।
মহিলাঃ এই তুমি মিথ্যা কথা বলো কেনো, সত্যটা বলে দাও তা না হলে কিন্তু তারা তোমাকে মার দিবে।
ডাকাতঃ দ্রুত বল, কোথায় টাকা রেখেছিস???
চোরঃ আমার কাছে নেই।
এভাবে যতবারই ডাকাতরা তাকে জিজ্ঞাসা করলো ততবারই সে বললো, আমি জানি না, আমার কাছে নেই।ডাকাতরা তাকে দঁড়ি দিয়ে বাধঁলো।তারপর লাঠি নিয়ে দিলো কষে কয়েকটা বাড়ি।তার পর বললো টাকা কোথায় রেখেছিস???
চোরঃ আমি সত্যিই জানি না।
মহিলাঃ এই তুমি মিথ্যা কথা বলো কেনো, সত্যটা বলে দাও তাহলে তারা তোমাকে ছেড়ে দেবে।
চোরঃ আমি কিভাবে জানবো???
ডাকাতরা শেষে কথা বের করতে না পেরে আরো কষে বাড়ি দিলো, চোরের তো সব জায়গা একদম লাল হয়ে গেলো।শেষে ডাকাতরা কথা না বের করতে পেরে চলে গেলো।আর চোরটা কোনো-রকমে খুড়ায় খুড়ায় চলে গেলো।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now