বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক গ্রামে একজন ব্রাহ্মণ বাস করত। ব্রাহ্মণ ছিল গরিব অথচ দয়ালু। ব্রাহ্মণের কুঁড়েঘর থেকে এক ক্রোশ দূরে ছিল রাজবাড়ী। বুড়ো বয়সে রাজা পিতা হয়েছে সেই সুবাদে মহারাজ রাজ্যের সমস্ত ব্রাহ্মণদের একদিন তার প্রাসাদে ভোজন এবং উপহার সামগ্রী নেওয়ার জন্য আমন্ত্রণ জানালেন।
গরীব ব্রাহ্মণ নির্দিষ্ট দিনে হাটতে হাটতে চলল রাজপ্রাসাদে।যেতে হঠাৎ দেখতে পেল পথের ধারে পাকের ডোবায় একটা বাঘ আপ্রাণ চেষ্টা করছে ডোবা থেকে উঠে আসার জন্য, কিন্তু ডোবার মধ্যে এতই পাক যে কিছুতেই উঠতে পারছে না ব্রাহ্মণকে ঐ রাস্তা দিয়ে আসতে দেখে বাঘ বিনীত কন্ঠে বলল-হে ব্রাহ্মণ,আমি ভীষণ সংকটে পড়েছি, অনুগ্রহ করে এই পাকের ডোবা থেকে আমাকে উদ্ধার কর।
ব্রাহ্মণ বাঘের কথা শুনে বলল-তোমাকে দয়া দেখাতে গেলে তুমি আমায় শেষ করবে তার পারেন না বাপু।
বাঘ তখন অশ্রুসজল কন্ঠে বলল-আমরা জন্তু হতে পারি, কিন্তু আমাদের মধ্যেও দয়া মায়া আছে, যে ব্যক্তি আমাদের উপকার করে তাকে আমরা চিরকাল আগলে রাখি।
বাঘের মুখে এ হেন কথা শুনে ব্রাহ্মণের মনে দয়া হলো। ভাবল মানুষের মধ্যে যেমন ভালোমন্দ আছে তেমনি নিশ্চয়ই জন্তু জানোয়ারদের মধ্যেও আছে, ব্রাহ্মণ পাকের ডোবা থেকে বাঘকে উদ্ধার করে নিয়ে এলো।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now