বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কনে সাজে বসে আছে অরু। কিছুক্ষণ পরেই তার বিয়ে হয়ে যাবে অচেনা অজানা একটি ছেলের সাথে যাকে সে এখন পর্যন্ত দেখেও নি। ছেলেটি সম্পর্কে অরু কিছুই জানে না শুধুই নাম টা শুনেছে অনুর কাছ থেকে। অনু অরুর ছোট বোন। অনু এক একবার এসে বিভিন্ন খবর দিয়ে যাচ্ছে তাকে। যেমন এখন এসে বললো "আপা, ছেলেটা একদম হাঁদারাম শরবত খেতে গিয়ে পান্জাবী নষ্ট করে ফেলছে।"
বিয়েবাড়িতে সব থেকে খুশি অনুই। একবার এর কাছে যাচ্ছে একবার ওর কাছে যাচ্ছে।
কিছুক্ষণ পূর্বে বিবাহ সম্পন্ন হলো অরু এবং শফিকের। বৃষ্টির কারণে বাসর রাত অরুদের বাসায় হবে।অনু এবং তার বান্ধবীরা মিলে রুম সাজিয়েছে। এই অল্প সময়ে কীভাবে সাজিয়েছে কে জানে। রুমে চুপচাপ বসে আসে অরু। বান্ধবীদের কাছ থেকে বাসর রাতের বিভিন্ন গল্প সে শুনেছে। কেমন অশ্লীল সব কথাবার্তা। অরুর মনে হলো, একজন
বিবাহিত মেয়ের জীবন মানেই একের পর এক গ্লানিময় ক্লান্তির দীর্ঘ রজনী।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now