বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লা,
সেই ক্লাস ৮ এর কথা,গ্রীষ্মের ছুটিতে ছোট মামার বিয়ে উপলক্ষে নানুর বাড়িতে যাওয়া।ছোট মামার বিয়ে তো তাই বেশ মজা হয়েছিল।বিয়ের আগের রাতে আমি আর আমার সকল কাজিনরা একসাথে বসে মজা করছিলাম।বুঝেন তো সবাই একসাথে হলে কি মজা।আমি আর জিসান বয়সে বড়।
(ও...এখনও তো আমার নামটাই বলিনি।আমি সাহেদ,আর জিসান আমার খালতো ভাই।)
আর অন্যদিকে বড়রা সবাই গোল মিটিংয়ে বসেছেন।হঠাৎ কারেন্ট চলে গেল।মেজাজটা তখন বড় খারাপ হয়ে গেল।মেজাজ ঠান্ডা করতে আমি আর জিসান রওনা দিলাম পুকুর পাড়ে ঠান্ডা হাওয়া খাইতে।মোবাইলের ফ্লাস লাইটের আলোতে ধীরে ধীরে পুকুর পাড়ে পৌঁছলাম।তবে সেখান দিয়ে আসতে একটা কবরস্থান পড়ে।হাওয়াটা ভালো লাগায় দুজন গল্প করতে থাকি।হঠাৎ পিছনে মনে হয় কেউ আওয়াজ করছে,সর পিছনে তাকালাম,আমি বললাম আরে কিছুনা মনে হয় পাখির ডাক।
কিন্তু সে পিছনে তাকিয়েই রইল।আমি বললাম কিরে পিছনে কি?
-জিসানঃআরে ঐই টাকি নানা নাকি।
-আমিঃকি বলিস?এই বলে আমি তাকিয়ে দেখি ঠিক নানাই তো....!!!(একেবারে নানার মতো দাড়ি,টুপি,পান্জাবি)
- জিসানঃ আয় তার কাছে যাই।
আমিঃনাহ...নানাকে তো ঘরে দেখেছিলাম।এখানে কেন আসবে।
-জিসানঃএই কোনো ভুত টুত নাতো আবার(ক্রন্দন সুরে)
-আমিঃ হ রে হতে পারে,(তারপরেও নিজেকে কন্ট্রল রাখার চেষ্টা করি)
-জিসানঃভাই দৌড় দে....আমার ভয় করতাছে।আল্লাহ মাপ করওওও..ওও...ও..ও...
-আমিঃ হ্যা,চল।
এই বলে দৌড় দিতে যাব, এমন সময়ে প্রচন্ড ঝড় শুরু হল,দৌড়াতে পারছি না।
মনে হলো পিছন থেকে কেউ ডাকছে।
-আমিঃ কিরে জিসান কে ডাকছে?
- জিসানঃ হ্যা,তাইতো।
পিছনে ফিরে তাকালাম,দেখলাম ,ওই ব্যক্তি ওদিকে মুখ করে আমাদেরকে ডাকছে।
জিসান তো কেঁদেই দিল অ্যাঁ.....
আমি বল্লাম চুপ কর,চল যাই
ভয়ে ভয়ে তার কাছে গেলাম।
সেটা আমাদের দিকে ফিরতেই আমরা চিৎকার দিয়ে মাটিতে পড়ে যাই।
পরদিন সকালে দেখি আমি বিছানায়,আর সে আমার পাশে।সবাই ঘিরে আছে আমাদেরকে।
সবার অনুরোধে ঘটনাটি খুলে বললাম।তারা সবাইকে সেখানে যেতে নিষেধ করে।
(বিঃদ্রঃভুল থাকলে মাপ করবেন।এই প্রথম লিখেছি তো তাই ভালো নাও লাগতে পারে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now