বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদিন এক কাক এক অংশ মাংশ নিয়ে গাছে বসল। এক শেয়ালের নজর পরলো তার ওপর। সে ভাবল,যে ভাবেই হোক কাকের মুখে যে মাংশের অংশ আছে সেই টা আমাকে পেতেই হবে। শেয়াল টি তখন গুটি গুটি পায়ে গাছের নিচে এসে কাককে বলল- ভাই কাক তোমার মত এত রুপবান পাখি আমি কখনো দেখি নাই। যেমন তোমার গায়ের রঙ,তেমনি তোমার চোখ। রুপ যেন ফেটে পরছে। শেয়ালের কথা শুনে কাক তো দারুন খুশি। শেয়াল আবার বলল- ভাই আমি অনেক শুনেছি তোমার গলার সুরও নাকি খুব ভাল। আমায় একটা গান শোনাবে ভাই? শেয়ালের মুখে রুপ ও গুনের কদর শুনে কাকের খুশি যে আর ধরেনা। কাকটি তখনই কা-কা রবে গান শুরু করে দিল। যেই না মুখ খুলেছে অমনি মাংশের অংশটি গাছের নিচে পরে গেল। শেয়ালও তখন মাংশটি কপাত করে গিলে বনের ভেতর ঢুকে গেল। বোকা কাক হতাশা চোখে তাকিয়ে থাকতে থাকতে বুঝলো কারও খোসামদে ভুলতে নেই।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now