বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের মৃত্যুর ঘটনা

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ♥Samir♥ (০ পয়েন্ট)

X হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের পুত্র আবদুল্লাহ বলেন- যখন আমার আব্বার মৃত্যুর সময় উপস্থিত হল, আমি তাঁর চোয়াল বাঁধার জন্য হাতে কাপড় নিয়ে দাঁড়িয়ে ছিলাম। ঐ সময় তাঁকে শুধু ঘাম দিচ্ছিল, অতঃপর যখন হুশে আসতেন বলতেন,لابعد لابعد যখন কয়েকবার এ কথা শুনলাম, আমি জিজ্ঞেস করলাম, আব্বাজান! আপনি এটা কি বলছেন? বললেন,শয়তান আমার সামনে দাড়িঁয়ে দাঁতে আঙ্গুল দিয়ে আফসোস করে বলছে- আহ আহমাদ! তুমি আমাদের আয়ত্ত থেকে বেরিয়ে গেলে।তার উত্তরে আমি বলেছি لابعد অর্থাৎ, তোমাদের ধোকা থেকে রেহাই পাব না, যতক্ষন পর্যন্ত নিঃশাস আছে ততক্ষন পর্যন্ত আমি তোমাদের প্রতারণা থেকে গাফেল ও নিঃশংক নই। শয়তানের উদ্দেশ্য ছিল গাফেল বানিয়ে তাঁকে ধোকা দিবে।ইমাম আহমাদ ইবনে হাম্বল শয়তানের প্রতারণা বুঝেই উল্লিখিত উত্তর দিয়েছিলেন। সোবহান্নাল্লাহ!মৃত্যুর সময় অনেক আল্লাহর অলী ও সৎ ব্যাক্তি প্রতারণার সম্মুখীন হয়েও শয়তানকে যথার্থ প্রত্যুত্তর দিয়েছেন। ইমাম ফখরুদ্দিন রাজীর মৃত্যুর সময় শয়তানের সাথে তর্ক বিশেষ প্রসিদ্ধ।উল্লেখ্য, যাদের ইমানে ত্রুটি আছে তারাই এ সময় শয়তানের প্রতারণার শিকার হয়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৫৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now