বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
"এমনি দিসিলাম।কি করছিলি তখন?"
"ঘুমাচ্ছিলাম।"
"কেন এসেছিস?"
"এমনি।এখনি চলে যাবো।"
"এইমাত্রই তো আসলি।"
"হ্যা।"
আমি বাইরে বের হলাম।এখন আমার কাজ একটা বান্ধুবির বাসায় যাওয়া।বান্ধুবির ছবি আকিয়ে দিবো।অনেকদিন ধরে বলছে আমি যেন একটা ছবি আকিয়ে দেই।পৃথিবীতে কত বিচিত্র ধরনের মানুষ আছে।এখন যার বাসায় যাচ্ছি সে হলো নাদিয়া।নাদিয়া অন্যরকম মেয়ে।চুপচাপ থাকে বেশিরভাগ সময়।ক্লাসেও চুপচাপ থাকে।ক্লাসে এত চুপচাপ থাকে কেমনে? আমার তো ক্ষমতা নেই এতক্ষন চুপচাপ থাকার।আমি নাদিয়ার বাসায় গেলাম।নাদিয়া সবকিছু রেডি করে রেখেছে।আমি আঁকতে শুরু করলাম।
"নাদিয়া"
"হুমম।"
"এই চুপচাপ থাকিস কেন?"
"এখন কথা বললে তোর মনোযোগ যে নষ্ট হবে।"
আমি নাদিয়ার দিকে তাকিয়ে বললাম
,"শুধু কি এখন?"
তারপর আকাতে আকাতে বললাম,"তুই তো বেশিরভাগ সময়ই চুপ।"
"এমনি ভালো লাগে না।"
আমি আস্তে আস্তে বললাম" তোর কি ভালো লাগে?নাদিয়া এত নড়াচড়া করিস কেন?এখন তো আকাচ্ছি।"
"আর কতক্ষন রে?"
"এইতো একটু।"
একটু পর আমার আকানো শেষ হলো।নাদিয়ার পছন্দ হয়েছে পিকটা।আমি এই বাসা থেকে বের হবার জন্য গেটের কাছে যাচ্ছি তখনই নাদিয়া বলল,"একটু বস।"
আমি নাদিয়ার দিকে তাকিয়ে বললাম"কেন?"
"আরে একটু বস না?"
নাদিয়া আমাকে রেখে কোথায় গেলো।একটু পর কেমন যেন চার গন্ধ পাচ্ছি।নাদিয়া চা বানিয়েছে।সে আমার হাতে চা দিয়ে বলল"তোর চা।"
আমি চা খেয়ে বের হয়ে এলাম।বাসায় ফিরে এলাম।বাইরে একটা মেয়েকে দেখছি।কি সুন্দর খেলছে!!বাহ কি সুন্দর পুতুল দিয়ে খেলা!!আমরাও একসময় খেলতাম।
গভীর রাতে একা একা বসে আছি।কেউ নেই পাশে।একা থেকেও ভালো লাগে।কাল মামার বাসায় যাবো।মামার বাড়ির আশেপাশটা অনেক সুন্দর।সুন্দর জায়গায় একা একা বসে থেকে ভাবতেও অনেক ভালো লাগে।আবার কয়েকজন মিলে আড্ডা দিতেও ভালো লাগে।সুন্দর জায়গায় সবকিছুই সুন্দর হয়।আমি কল্পনা করছি আমি বসে আছি সুন্দর জায়গায়।অনেকগুলো ফটো তুলছি।তারপর বান্ধুবিরা এলো।তারাও আমার সাথে ফটো তুলতে থাকলো।তারপর জমিয়ে আড্ডা দিচ্ছি।
"কিরে এখনো ঘুমাসনি?"
তাকিয়ে দেখি আম্মু।
"না।এখনি ঘুমাবো।"
"ঠিক আছে ঘুমা তাড়াতাড়ি।"
আমি দরজা বন্ধ করলাম।ঘরের সব লাইট বন্ধ করলাম।তারপর জানালা দিয়ে সবকিছু বাইরে তাকিয়ে থাকতে শুরু করলাম।এরকম মুহূর্তে আমার কাছে সত্যিই ভালো লাগে।দরজা বন্ধ করে লাইট বন্ধ করে একা একা জানালার পাশে বসে থাকতে ভালো লাগে।কিছুক্ষন পর ঘুমিয়ে পড়লাম।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now