বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

৩টা রহস্য

"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান =_= (০ পয়েন্ট)

X হেঁটে হেঁটে আসে জুতা। এই ঘটনার কারণ কেউ ধরতেই পারছে না। রহস্যটা রয়েই যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ছোট্ট শহর গ্র্যানবি। শহরের রাস্তার মাঝখানে রয়েছে জুতো! কিন্তু কার? কেন? গ্র্যানবির আমহার্স্ট রোড ও আমহার্স্ট স্ট্রিটের মাঝে সুন্দর বেশ কয়েকটি বাড়ি। তার সামনের রাস্তায় মূলত এই ঘটনাগুলো হচ্ছে। রাস্তার মাঝখানে মাঝে মাঝেই দেখা যাচ্ছে কয়েক জোড়া জুতা। মানুষ তো জায়গাটাকে শু আইল্যান্ড নামই দিয়ে দিয়েছেন। কখনো পাঁচ-ছটা, আবার কখনও ১০-১২টা জুতো। কিন্তু এরকম করার মানে কেউ বুঝে উঠতে পারছেন না। লোক ডেকে এনে পরিস্কার করানো হয়েছিল রাস্তাটিকে। সংবাদ সংস্থাকে এমনটাই বলেন, অ্যারন ব্যাসেল নামে স্থানীয় এক ব্যক্তি। কিন্তু কিছুদিন পর আবার দেখলেন একই জায়গায় জুতো রাখা রয়েছে। রীতিমতো ভয় পেয়ে যান তিনি। পুলিশও এই ঘটনায় নাস্তানাবুদ। এই শহরে ঘটনার কারণ কেউ ধরতেই পারছেন না। রাস্তার মাঝখানে আচমকাই জুতা দেখে নানা ভৌতিক ঘটনার কথাও বলেছেন কেউ কেউ। কেউ আবার বলছেন, নিছকই মজা করা হচ্ছে আসলে। কয়েক মাস ধরে ঘটনাটা হচ্ছে। গ্র্যানবি পুলিশের প্রধান অ্যালান উইশার্ট বলেন, ‘‘এটা যে খুব অসুবিধাজনক তা কিন্তু নয়, আসলে ব্যাপারটা খুব আজব, আমি জানতে চাই কেন এরকম করছেন কেউ’’। তবে রহস্যটা রয়েই গিয়েছে। কেন কী কারণে এভাবে প্রায়ই একই রাস্তার একই জায়গায় জুতা পড়ে রয়েছে, কেউ কিন্তু জানে না। ২> ডেনমার্কে ২৫ বছরের মধ্যে বিয়ে করতে হবে। আর তা না করলে পেতে হবে শাস্তি। দেশটিতে যারা অবিবাহিত থাকেন, তাদের বলা হয় ‘পিপার মেইডেন’। এদেশে বয়স ২৫ হওয়ার পরও বিয়ে না করলে জন্মদিনে সারা গায়ে দারুচিনির গুঁড়ো ছড়িয়ে দেয়া হয়। সঙ্গে থাকে পানিও। এটা করার উদ্দেশ্য বিয়ের কথা মনে করিয়ে দেয়া। সম্প্রতি দ্য টেলিগ্রাফ ম্যাগাজিনের একটি প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। জানা গেছে, এমন প্রথার শুরুটা হয়েছিল বহু শতক আগে। মশলা বিক্রির জন্য যেসব সেলসম্যান ঘুরে বেড়াতেন চারপাশে, তাদের পক্ষে বিয়ে করা প্রায় অসম্ভব হয়ে উঠতো। কারণ কোনও একটি জায়গায় স্থায়ীভাবে থাকা হতো না তাদের। ডেনমার্কের অন্য তরুণরা যাতে সে পথে না হাঁটেন তাই তৈরি হয় এ প্রথা। যেসব সিঙ্গলদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে অথচ সংসারহীন, তাদের গায়ে দারুচিনির গুঁড়ো ছিটানো হয়। আর তিরিশের কোঠা পেরোলে বিয়ের কথা মনে করিয়ে দেয়ার পদ্ধতি আরও ভয়াবহ। তখন মরিচের গুঁড়ো ছিটানো হয় ‘আইবুড়ো’দের শরীরে। এমনটা করার মধ্য দিয়েই তাদের যেন ২৫ বছর বয়সের আগেই ঘর বাঁধার বিষয়ে পরোক্ষভাবে উৎসাহিত করা হয়। মজার ব্যাপার হলো এমন প্রথার দেশ ডেনমার্কে দেরিতেই বিয়ে করেন মানুষ। সে দেশে পুরুষদের বিয়ের বয়স গড়ে সাড়ে ৩৪। অন্যদিকে নারীরা বিয়ে করেন গড়ে ৩২ বছর বয়সে! ৩> পৃথিবীর বিভিন্ন দেশে অন্যসব বিষয়ে ভিন্নতা থাকলেও আইনের ক্ষেত্রে প্রায় মিল দেখা যায়। কিন্তু তারপরও এক এক দেশে এক এক ধরনের ব্যতিক্রমী আইন প্রচলিত রয়েছে। তবে দুনিয়ায় এমন কিছু আইন আছে যেগুলো শুনতে একটু হাস্যকর এবং অদ্ভুত বলে মনে হয়। যেগুলো বিশেষজ্ঞরা শনাক্ত করেছেন অদ্ভুত আইন হিসেবে। আসুন জেনে নিই বিভিন্ন দেশের কিছু অদ্ভূত আর বিচিত্র আইন-কানুনের কথা- ১. হংকংয়ে একটা আইন আছে যদি কারো স্ত্রী পরকীয়া করে তবে স্বামী তাকে খুন করতে পারে। তবে শর্ত একটাই খুন করতে হবে খালি হাতে। তবে যে লোকের সাথে পরকীয়া করেছে তাকে অস্ত্র দিয়ে খুন করতে পারবে। ২. আমেরিকার কলোরাডতে যৌক্তিক কোনো কারন না দেখিয়ে বৃষ্টির জল সংগ্রহ করা এক ধরনের চুরি। প্রতারণা অথবা ছিনতাইয়ের পর্যায়েও পড়ে। আদালত এ ব্যাপারে বলেছেন, বৃষ্টির জল এভাবে ধরে রাখলে কৃষিকাজের জন্য জল পাওয়া যাবে না। অর্থনীতিতে খারাপ প্রভাব পড়বে। ৩. আমেরিকার আরিজোয়ানাতে শিশুরা পেয়াজ খেয়ে স্কুলে যেতে পারবে না বলে আইন আছে। ১৮৮০ সালে এই পেয়াজ নিষিদ্ধকরণ আইন পাশ হয়। আমেরিকার আরেকটি আইন হল কেউ রসুন খেয়ে গির্জা থিয়েটার ইত্যাদিতে যেতে পারবে না। ম্যাসাটুচেসের একটা আইন কেউ গির্জায় চীনাবাদাম খেতে পারবে না। ৪. ক্যালিফোর্নিয়ার সুসানভিলে শব্দ করে সুপ খাওয়া অপরাধ। মায়ামীতে পুরুষের স্ট্র্যাপলেস গাউন পরে জনসমক্ষে যাওয়া আইনত অপরাধ। ৫. ইলিনয়িস রাজ্যে আরেকটি আইন রয়েছে শীতকালে কোনো বাচ্চা জমে থাকা তুষার দিয়ে স্নো বল বানিয়ে গাছের দিকে ছুঁড়তে পারবে না। ৬. মিশিগানে কঠোর আইন রয়েছে, যদি দোতলার চেয়ে উঁচু কোনো দালান তোলা হয়, তাহলে সেই দালানের প্রতিটা জানালায় একটা করে দড়ি ঝুলিয়ে রাখতে হবে। ৭. আমেরিকার কলাম্বিয়া প্রদেশে মেয়ের বাসর রাতে তার মার উপস্থিতি বাধ্যতামূলক। ৮. আলাস্কায় কোনো গ্রিজলি ভালুককে মোটেও বিরক্ত করা যাবে না। ৯. গুয়ামের আইন অনুসারে কোন কুমারী মেয়ে বিয়ে করতে পারে না। তাই কিছু লোক আছে যারা পয়সার বিনিময়ে কুমারিত্বের অভিশাপ মুক্ত করার কাজ করে। মেয়ের বাবা-মা সাধারণতঃ এই কাজের জন্য অনেক টাকা খরচ করেন। এরা কাজ শেষে সার্টিফিকেট দেয়। ১০. লেবাননের আইন অনুসারে কোন পুরুষ লোক গৃহপালিত পশুর সাথে সহবাস করতে পারে। কিন্তু পশুটা অবশ্যই মাদী হতে হবে। মদ্দা পশুর সাথে সহবাস করার শাস্তি হলো মৃত্যুদন্ড। ১১. এথেন্সের পুলিশ কোন গাড়ির চালকের লাইসেন্স বাতিল করে দেবার ক্ষমতা রাখে যদি ঐ চালক স্নান না করে গাড়ি চালায় অথবা চালকের বেশভূষা না ঠিক থাকে। ১২. মস্কোতে আবহাওয়াবিদরা ভুল তথ্য প্রচার করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান আছে। ১৩. ইংল্যান্ডে পার্লামেন্টে মৃত্যুবরণ করা বেআইনি। ১৪. ফ্রান্সে শুকরের নাম নেপোলিয়ন রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। ১৫. যুক্তরাষ্ট্রের মিনেসোটায় মাছের সাথে পুরুষের যৌন সম্পর্ক করা অবৈধ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৬১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now