বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
(বাকি অংশের পরে )
নাইমুল : তেমন কিছু না!
তাহসান : তেমন কিছু না, সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে । কী হয়েছে সেটা বলেন?
নাইমুল : আমি, ফারহান, আতিক এই তিন জন মিলে কারখানার পাশের জায়গাতে একটা বাড়ি করব।
তাহসান : এটা তো ভালো কথা, কিন্তু সমস্যা কোথায়?
নাইমুল : তিন তলা বাড়ি ।
তাহসান : ভালোই , তিন জন তিন তলায় থাকবেন ।
নাইমুল: কিন্তু কে কোন তলায় থাকবে, তা নিয়েই সমস্যা!
তাহসান : কে কোন তলায় থাকবে , তা এখনো ঠিক হয়নি?
নাইমুল : তা হয়েছে । আমি নিচের তলায়, ফারহান দ্বিতীয় তলায় আর উপরের তলায় আতিক ।
তাহসান : তা সমস্যা কোথায়? এতে তো আপনারই সুবিধা ।
নাইমুল : আমার সুবিধা! ওরা দুজন আমাকে সুবিধা করতে দেবে ?
তাহসান : আপনি একটা কাজ করেন ।
নাইমুল : কী কাজ?
তাহসান : আপনি নিচের তলাতেই থাকেন।
নাইমুল : কিন্তু ___
তাহসান : কোন কিন্তু না । এক তলার জন্য উপরে কতটুকু জায়গা?
নাইমুল : দশ ফুট ।
তাহসান : আপনি সাড়ে নয় ফুট উঁচু করে ছাদ দিবেন।
নাইমুল : আচ্ছা, তাই করবো, কিন্তু এতে আমার সুবিধা কী?
তাহসান : সুবিধা আছে, সেটা আপনাকে পরে বলবো ।
(চলবে )
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now