বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নিজেকে চেনা

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saiful (০ পয়েন্ট)

X যে নিজেকে চিনতে পেরেছে সে তার স্রষ্টাকে চিনতে পেরেছে (মান আরাফা নাফছাহু ফাক্বাদ আরাফা রাব্বাহু") ====================== কাজেই যে নিজেকে চিনতে পারে নি সে তার রবকে ও চিনতে পারেনি। নিজেকে চিনা বলতে নিজের আত্মা ও জীবনকে চিনা, জীবনের উৎস জীবনের লক্ষ্য উদ্দেশ্য গন্তব্য চিনা, জীবনের আপনকে চিনা, জীবনের কল্যাণ মুক্তি নাজাতের পথ চিনা বুঝায়। নিজেকে চিনা অর্থাৎ মানুষ হিসেবে বস্তুর উর্ধে নিজের মানবসত্তা উপলব্ধি করতে পারা জীবনের প্রাথমিক সত্য হিসেবে অস্তিত্বের মৌলিক বিষয়, আর এ প্রাথমিক সত্যের গতিশীলতায় জীবনের লক্ষ্য ও গন্তব্যে সত্যের উৎসে যুক্ত হতে পারা ই জীবনের প্রকৃত উপলব্ধি ও সার্থকতা যা ব্যতীত ঐ প্রথমিক স্তরও আঁধারে বিলীন হয়ে যায় । সত্যের আসল স্তর জীবনের স্রষ্টার নামে জীবনের উপলব্ধি এবং স্রষ্টার মহান আলো ও সকল গুন জ্ঞানের উৎস মহান রাসুলকে অবলম্বন করে অনন্ত পরম সত্য স্রষ্টার নামে যুক্ত হয়ে যাওয়া । নিজেকে চিনার জন্য উপযুক্ত জীবনের অনুকুল পরিবেশ তথা সত্য ও জ্ঞানের মুক্ত প্রবাহ থাকা যেমন জরুরী তেমনি জীবন বিকাশের জন্য মুক্ত স্বাধীন গতিশীল মানবিক সমাজ রাষ্ট্র কাঠামো থাকাও জরুরী। পাথরে ডাকা চারাগাছ যেমন সোজা হয়ে দাড়াতে পারে না তেমনি সত্য ও জ্ঞানের মুক্ত প্রবাহ ও মানবিক সমাজ রাষ্ট্র কাঠামো ছাড়া জীবনের বিকাশও সম্ভব হয়না। তাছাড়া জীবনের কল্যাণ মুক্তির জন্য যেমন জীবন ও জীবনের আপনকে চিনতে হবে তেমনি জীবনের বিপরীত অপশক্তি জীবনের শত্রু ও শত্রুর তৈরি আত্মা জীবন বিনাশী অপকাঠামোও চিনতে হবে, না হয় জীবনের অস্তিত্ব বিলীন বিনাশ হবে এবং গন্তব্যে পোঁছাতে পারবে না অপশক্তির আধারে ডাকা পরে যাবে। বর্তমান বিশ্বে জীবন মানবতার শত্রু সন্ত্রাসী ওহাবি সালাফী শিয়া তাবলিগী ইত্যাদি ইসলামের ছদ্মবেশী কুফিরী মতবাদ, বস্তুভিত্তিক বস্তুকেন্দ্রিক চেতনা তথা বস্তুবাদী মতবাদ ও ধর্মের ছদ্মবেশী অধর্ম উগ্রবাদী মতবাদ ও তাদের তৈরি একক গোত্রবাদী গোষ্ঠীবাদী অপরাজনীতির অমানবিক স্বৈরদস্যুতার রাষ্ট্র ও বিশ্বকাঠামো প্রতিষ্ঠিত আছে, যেখানে মানব জীবনের সংজ্ঞা নেই, অধিকার স্বাধীনতা নিরাপত্তা মর্যদাও নেই, আছে বিপরীত পরাধীনতা অবরুদ্ধতা খুন গুম জুলুম শোষনের অরাজকতা বর্বরতা যেখানে পৃথিবীর সব মানুষ অবরুদ্ধ। এই অবস্থায় কোন মানুষ তার রবকে চিনা তো দুরের কথা নিজেকেও চিনতে অক্ষম। তাই অমানবিক স্বৈরদস্যুতার কবল থেকে মিল্লাত মাববতা রক্ষায় প্রতিটি মানুষকে নিজেকে মানুষ হিসেবে চিনাতে হবে সবাইকে মানবনীতিতে ফিরিয়ে আনতে হবে এবং এর জন্য প্রয়োজন সঠিক নির্ভুল দিশা ও প্রতিষ্ঠান। বিশ্ব ইনসানিয়াত বিপ্লব কেবল জীবন ও মানবতার দর্শন ভিত্তিক একাডেমিক প্রতিষ্ঠানই নয় বরং মানবতার মুক্তির এক মহা দিশা যা দ্বীনি মুল্যবোধ ভিত্তিক সার্বজনীন মানবিক অখণ্ড রাষ্ট্র ও বিশ্বব্যবস্থা গড়ে তোলার বাস্তব প্র্যাকটিক্যাল কর্মসূচী । বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মাধ্যমেই বিশ্বের প্রতিটি মানুষ নিজেকে চিনতে পারবে নিজের মুক্তির পথ কল্যাণের পথ খুঁজে পাবে যার কোনো বিকল্প নেই। (আল্লামা ইমাম হায়াত এর বক্তব্য থেকে সংকলিত)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now