বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
-কি, কেমন লাগছে মেয়েটিকে??
আমি তো পাথর হয়ে গেলাম।আমার সাথেই কি এরকম হওয়ার ছিলো??
-কি, চুপ কেন?? ছেঁকা খাওয়ার মত মুখটা করে আছো কেন??
(মনে মনে বললাম,)এটা কি করলে?? আমি তো আমার মন প্রান সবকিছু তোমাকে অর্পন করেছি।আর তুমি??? অবশ্য তোমার কোনো দোষ নেই। এটা আমার ভাগ্য।মেনে নেওয়া ছাড়া কিছুই করার নেই।
-এই যে তমা, এত গভীর ভাবে কি ভাবছো??দেখতে কেমন??
-হুম ভালো।
-চল আমরা বৌদি কে একটু বিরক্ত করে আসি।
-বৌদি?? (হা করে তাকিয়ে আছি, কি বলছে এগুলো?? নিজের হবু স্ত্রী কে বৌদি বলছে কেন??)
-হুম, আমার বড় ভাইয়ের হবু স্ত্রী।কেন কি ভেবেছিলে??
মাথা পুরো খারাপ করে ছাড়বে। এত ভ্যাবাচ্যাকা খাওয়ায় কেন??
-উনি যে আপনার বড়দার হবু স্ত্রী সেটা আগে বলেন নি কেন??
-কেন? ভয় পেলে নাকি। ভেবেছিলে আমার জন্য ঠিক হয়েছে??
-তা কেন ভাববো। ভেবেছিলাম ব্যাপার টা তুমি কি ভাবে নেও।
-আশ্চর্য, আপনার বিয়ে ঠিক হলে আমি কিভাবে দেখবো মানে(আমি বিষ খেতাম)?? কি বলতে চাইছেন???
- না, কিছু না। চলো।
-হুম,চলুন।
মেয়েটির কাছে গিয়ে আবীর বাবু বললেন,
-হ্যালো ম্যাডাম,
-হুম,বলুন,
-আপনি আমাকে কি বিপদের মুখে ফেলে দিলেন বলুন তো??
-what,?? কে আপনি, আর কি সব আজেবাজে বকবক করছেন??
-আসলে আমার প্রেমিকা সন্দেহ করছে যে আপনাকে নাকি আমি পছন্দ করি। আর আপনিও নাকি আমাকে পছন্দ করেন। তাই এটা নিয়ে খুব ঝামেলা তে আছি।প্লিজ কিছু করুন।
আমি পাশে দাঁড়িয়ে আছি আর কথাগুলো শুনছি। আমি আবার কবে থেকে আবীর বাবুর প্রেমিকা হলাম। অবশ্য কথাগুলো আমাকে একটা মিথ্যা সুখ দিচ্ছিলো। উনি আমাকে ভালো না বাসলেও আমি তো ওনাকে ভালোবাসি।
আবীর বাবুর কথা শুনে মেয়েটি বলতে লাগলো,
-পাগল নাকি আপনি।কাকে কি বলছেন। দেখুন আজ আমার হবু শ্বশুরবাড়ি থেকে লোক আসবে দেখা করতে। দয়া করে বিরক্ত করবেন না। আর যদি কথা না শোনেন তাহলে আমি লোকজন ডাকবো।
-না,এমন টা করবেন না। আপনি শুধু আমার প্রেমিকাকে একটু বুঝিয়ে দিন।
-আচ্ছা ঠিক আছে, এই তো আপনার প্রেমিকা, তাইনা??
-হুম।
-শোনো বোন,তুমি যা ভাবছো সেটা ভুল। যাকে আমি চিনি না তার সাথে আমার কি থাকতে পারে বলো?
কথাগুলো শুনছিলাম আর আবীর বাবুর প্রতি প্রচন্ড রাগ হচ্ছিল। আমাকে এখানে মুরগী বানাচ্ছে কেন। কিছু না ভেবেই বলে ফেললাম,
-আপনাকে বোকা বানাচ্ছে আবীর বাবু।
-আবীর বাবু মানে?? ওহ্, আমারই বোঝা উচিৎ ছিল যে আপনি সেই লোক। ছিঃ ছিঃ, ক্ষমা করবেন। না জেনে কতকিছু বলেছি।
আবীর বাবু বললেন,
-কোনো ব্যাপার না। এটাই স্বাভাবিক। আর এ আমার প্রেমিকা না। আমার বেস্ট ফ্রেন্ড।
-ওহ। দুঃখিত।।
-চলুন বৌদি, কোনো কফিসপে যাওয়া যাক।
-ঠিক আছে, চলুন।
আমরা তিনজন মিলে কফিসপে গেলাম।অনেক কথা হলো। সন্ধ্যায় আবার আবীর বাবু আমাকে হোস্টেলে পৌঁছে দিয়ে চলে গেলেন।
মনটা খুবই অস্থির লাগছে। এটাই একতরফা প্রেমের জ্বালা।
দুদিন পর আবীর বাবু আমাকে দেখা করতে বললেন। দেখা করার পর আমাকে বললেন তার ভাইয়ের বিয়ের দিন ঠিক হয়ে গেছে। মায়া, মাহি আর আমাকে সেখানে যেতেই হবে। না হলে তিনিও নাকি তার ভাইয়ের বিয়েতে যাবেন না। কি মুসকিল, আমি একটা মেয়ে হয়ে কিভাবে যেতে পারি।শত বোঝানোর পর ও কোনো কাজ হলো না। যদি না যাই তাহলে নাকি বন্ধুত্ব টা নষ্ট হয়ে যাবে।
কি আর করার।
বাধ্য হয়ে রাজি হতে হলো। পরে যেন আর মত না বদলাই, তাই তিনি তার দিব্যি দিয়ে গেলেন। এখন তো যেতেই হবে। তাতে যা হয়ে যাক। কারন আমি চাই না যে তার কোনো বিপদ হোক।
আর এটাই একটা সুযোগ, মনের কথা বলার।
দেখি কপালে কি আছে।
চলবে,,,,,,,,,,,,,,,,,,,
পরের পার্টগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now