বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মায়ায় পড়েছি

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ আনিসুর (০ পয়েন্ট)

X আমি তোমাকে যতটা না ভালোবেসেছি, তার চেয়েও বোধহয় বেশি তোমার মায়ায় পড়েছি। এই মায়াটা এমনই যে, তুমি কি পরো, কেমন চলো! কোথায় যাও, দেখতে কেমন? - এর কোনটাই আমাকে ভাবায় না বেশ। আমি শুধু তোমার মায়ায় বিভোর থাকি। সে তোমার চেহারা যেমনই হোক। হুম হতে পারে, হঠাৎ কয়েক বছর পর, তোমার চেহারা বদলে যাবে। হয়তোবা, গায়ের রংটা ফ্যাকাসে কিংবা উজ্জ্বলও হতে পারে। বিশ্বাস করো, এতে আমার কিচ্ছু যাবেনা, আসবেনা। আমি কেবল তোমার মায়ায় পড়ে থাকতে চাই আজীবন। হুম হতে পারে, সংসারটা আমাদের একসাথে হবেনা। মুখোমুখি বসে চায়ের আড্ডা হবেনা। অথবা হঠাৎ কোন এক রাতে এক গুচ্ছ রজনীগন্ধা হাত থেকে নেওয়ার সুযোগই হবেনা। তবুও আমি তোমার মায়ায় ডুবে রবো আজীবন। হতে পারে, আর কখনও তোমার আমার কথা হবেনা। হবেনা ছোট্ট ছোট্ট স্বপ্ন নিয়ে রাত জেগে গল্প করা। বিশ্বাস করো, তবুও তোমার ঘোরের মায়া কাটবেনা আমার কখনও। - হ্যাঁ, হতে পারে তোমার ঠিকানায় তুমি আছো বেশ। আর আমার ঠিকানায় আমিও গড়ে নেবো নতুন কোন এক অভ্যেস! তবুও বিশ্বাস করো রাত জাগলেও কিন্তু আমি তোমাকেই মিস করবো। হয়তো সেটা উচিত হবেনা একেবারে। কিন্তু কি করা ভালোবাসার মানুষকে মায়ায় জড়ালে বল, কে বা ভুলতে পারে? - আর জোর করে ভুলতে চাওয়ার মানে তো আমার কাছে একটাই। আরও বেশি মায়ায় জড়িয়ে নেওয়া তোমাকে পুরোটাই????


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৫২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now