বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কোথায় তুমি? কোথায়? ওই চাঁদের মাঝে? না- পূর্ণিমার রাতে ঝলমল করা পানির মাঝে?অথবা গভীরতার অতল গহ্বরে??না-কি আমার দুই হিয়ার মাঝে?? হয়তো-বা তাই;চোখজোড়া যখন মেলি তোমাকে দেখি,তোমার চোখ দিয়েই আমি দেখি নীল আকাশ,জ্যোৎস্না রাত,পূর্ণিমার আভাস,মৃদু হাওয়া অনুভব করি।কি ভাবছো? আমি পাগল হয়ে গেছি? ভাবছো,চোখ দিয়ে আবার বাতাস অনুভব করা যায় কিভাবে!! আরে,সামান্য একটা গোলাপের তোড়া দিয়ে যদি একটা মানবহ্রদয় তুষ্ট করা যায়,চুলের কোমল সুঘ্রাণে যদি একটা মানুষের মানসিক ভারসাম্য পরিবর্তন করা যায়,তাহলে চোখ দিয়ে কেনো বাতাস অনুভব করা যাবে না??
নিশ্চয়ই যাবে;আর আমি-তো তা পারি,কাজেই সেটার জন্য আর যুক্তি খুঁজতে হবে না।আচ্ছা শুনো,সেদিন অম্লপক্ষকালের চাঁদ আমায় বলেছিলো তোমার কথা,তুমি নাকি তাকে বলেছিলে-''আমি তোমার সাথে অভিমান করেছি''।সত্যি বলছি,আমার বুকে তোমার জন্যে আর কোনো অভিমান অবশিষ্ট নেই।সময়ের কালস্রোতে তা নিগূঢ়তম প্রেমে রূপান্তরিত হয়েছে।আর,তুমি নাকি খুবই লজ্জা পাচ্ছিলে আমার কথা বলার সময় চাঁদকে।তাকে ইচ্ছেমতো বকে দিয়েছিলাম।না-জানি লজ্জাময় মুখটা দেখে সে আবার তোমার প্রেমে পড়ে যায়।ও হ্যাঁ,ভাল কথা,তোমার একটা নাম রেখেছি।এই নামটাই তোমাকে বেশ মানিয়েছে।
গহীন অন্ধকারের কৃষ্ণপক্ষকালের ''সময়'' নিজেকে অকর্মণ্য বোধ করায় তার গুণাবলীসমূহ মনে করিয়ে দিয়ে তার নামের শেষে যোগ করে দিলাম ''কুমারী''।
আমার কৃষ্ণকুমারী।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now