বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সর্বনেশে ভুল অঙ্ক(অদ্ভুতুড়ে সিরিজ)
লেখকঃশীর্ষেন্দু মুখোপাধ্যায়
প্রথম প্রকাশঃআনন্দমেলা পূজাবার্ষিকী ১৪২০
প্রচ্ছদ ও অলংকরণঃদেবাশিস দেব
রিভিউঃ
গোলোকবাবু স্বপ্নে দেখলেন যে তিনি একটি ছোট্টো, মিষ্টি অঙ্কের পিছনে দৌড়ে বেড়াচ্ছেন। কিন্তু কিছুতেই সেই অঙ্কটাকে ধরতে পারছেন না।শেষে যেই অঙ্কটাকে ধরতে গেলেন অমনি কিনা অঙ্কটা ইঁদুরের মতো কুটুস করে গোলোকবাবুর হাতে কামড় দিয়ে দিলো! ????
অবাক হচ্ছেন তো!নাহ,অবাক হওয়ার কিছু নেই।আসলে গোলোকবাবু অঙ্কের মানুষ। তার শয়নে,স্বপনে শুধু অঙ্ক আর অঙ্ক।তিনি অঙ্কের স্বপ্ন দেখেন,গল্প-উপন্যাসের মতো অঙ্কের বই পড়েন,তন্ময় হয়ে সারাদিন শুধু অঙ্কই করে যান।সাধে কি লোকে গোলোকবাবুকে "গুপ্তিপাড়ার রামানুজন" বলে!
সেদিন তো অবাক কান্ড!মাঝরাতে ছাদে পায়চারি করতে উঠেছিলেন গোলোকবাবু। ছাদে উঠেই তো সেই নিল চোখের,দাড়িওয়ালা, টেকো সাহেবটার সাথে দেখা।সাহেবটা তার জোব্বা থেকে খাতা-পেন্সিল বেড় করে গোলোকবাবুর হাতে ধরিয়ে দিলেন।খাতায় খুব জটিল একটা অঙ্ক লেখা।গোলোকবাবুকে সেই অঙ্কটা করতে হবে।
আসলে সাহেব পৃথিবীর লোক নন।ভীন গ্রহ থেকে এসেছেন।
সাহেব একজন পলাতককে খুঁজছেন। সেই পলাতক মশাই বিভিন্ন জটিল অঙ্কের আড়ালে গা ঢাকা দিয়ে আছেন।ওই অঙ্কগুলো ভেদ করলেই পলাতককে খুজে পাওয়া সম্ভব।গোলোকবাবুর কাছে ব্যাপারটা দুর্বোধ্য মনে হলেও তিনি অঙ্কগুলো করে যান।
এদিকে গুপ্তিপাড়ায় পাচু নামের নতুন একটি ছেলের আমদানি হয়েছি।পাচু হরিণের মতো দৌড়াতে পারে,গায়েও খুব জোড়,কিন্তু চেহারাটা কেমন যেন ল্যাগব্যাগে।বাংলা বলতে পারে না।
যদিও বিশ্বেশ্বরবাবু বলছেন পাচু তার ভাইপো, কিন্তু গায়ের লোকের কেমন যেন বিশ্বাস হচ্ছে না।
এদিকে কয়দিন হলো সনাতন সিদ্ধাইয়ের আখড়ায় বেশ ভূতের উপদ্রব হয়েছে।
বেচারাম প্রামাণিক তো আমাবস্যার রাতে আকাশে জ্যোৎস্না দেখছেন!
এদিকে গায়ে এক বুড়ো লোক এসে মাটির বেহালা ফেরি করছে।
শেষ পর্যন্ত গায়ে কি হয় এই নিয়ে মনসা পন্ডিতসহ আরো অনেকেই চিন্তিত।
ব্যাক্তিগত মতামতঃউপন্যাসটা খুব ভালো লেগেছে।খুবই মজার একটা উপন্যাস। ☺
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now