বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব world humanity revolution জীবনের সত্য ও জীবনের সত্তা ভিত্তিক সর্বজনীন মানবতা ভিত্তিক আত্মিক দর্শন ও রাজনৈতিক দিকদর্শন।
এটা নিছক রাজনৈতিক দল নয় , এটা বস্তুর উর্ধে মানব সত্তা এবং পূর্ণ মানবাধিকার ও সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবিক সাম্যের ভিত্তিতে অখণ্ড মানবতার অবিভাজ্য বিশ্ব গড়ে তোলার বিপ্লবী দিকদর্শন।
গণতন্ত্র ও ধর্মনিরপক্ষেতার কিছু দিক এই দল সাপোর্ট করে এবং কিছু দিক করে না, এটা অবশ্যই অসাম্প্রদায়িক রাষ্ট্রের প্রবক্তা, তবে ইনসানিয়াতের দৃষ্টিতে সাম্প্রদায়িকতা চাপিয়ে দেয়া একক ধর্মের নামে যেমন হয় তেমনি একক গোষ্ঠীবাদি উগ্র জাতীয়তাবাদী রাজনীতি ও চাপিয়ে দেয়া একক জাতীয়তাবাদী রাষ্ট্রের মাধ্যমেও হয়।
ইনসানিয়াতের রাজনৈতিক রূপরেখার নাম খেলাফতে ইনসানিয়াত তথা একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত অসাম্প্রদায়িক ও শোষণহীন সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবতার বিশ্ব । Authority of life and state and world of humanity।
খেলাফতে ইনসানিয়াত নিজেই একটি সিস্টেম যা সত্য ও জীবন এবং মানবতার ধারক যা প্রতিটি মানুষের ইজ্জত অধিকার নিরাপত্তা স্বাধীনতা মর্যাদার কাঠামো, দয়াময় আল্লাহতাআলা ও তাঁর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেয়া জীবনের আত্মমালিকানা ও দুনিয়ার সম্মিলিত মালিকানার বাস্তব রাষ্ট্রীয় রূপ খেলাফতে ইনসানিয়াত। এটার উৎস ধর্মের মূল্যবোধ কিন্তু একক ধর্মীয় দল নয়, বস্তুর উর্ধে মানব সত্তায় বিশ্বাসী ও সব মানুষের দুনিয়ায় বিশ্বাসী যে কোনো ধর্ম ও জাতির মানুষ এখানে সদস্য ও নেতৃত্বে আসতে পারেন।
ইনসানিয়াতের দৃষ্টিতে প্রচলিত একক গোষ্ঠীবাদি রাজনীতি ও একক গোষ্ঠীবাদি রাষ্ট্র তা একক ধর্ম বা একক জাতীয়তাবাদ যে নামেই হোক ধর্মের শিক্ষা বিরোধী ও জীবন মানবতার বিরুদ্ধে অপরাধ।
ইনসানিয়াতের মূল বিষয় রাজনীতি নয় মানবসত্তা অর্থাৎ জীবন বস্তুর উর্ধে রাষ্ট্রেরও উর্ধে, জীবনের উর্ধে জীবনের দয়াময় স্রষ্টা ও স্রষ্টার মহান আলো ও সকল গুন জ্ঞানের উৎস মহান রাসুল ছাড়া আর কিছুই নয়।
ইনসানিয়াত জীবনের সত্য ও জীবনের প্রাকৃতিক রূপরেখা, কোনো মতবাদ বা কৃত্রিম দল নয়, জীবনের অবিচ্ছেদ্য বিষয় এবং সত্যের অভিযাত্রা, ইনসানিয়াত এন্টি ইনসানিয়াত থেকে মানবাত্মা-মানবসত্তা ও জীবনের অধিকার-নিরাপত্তা-স্বাধীনতা মর্যাদা এবং সত্যে ও জ্ঞানের মুক্ত প্রবাহ জারি রাখার সাধনা।
#আল্লামা_ইমাম_হায়াত
(বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now