বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রূপবতী

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saiful (০ পয়েন্ট)

X চন্দ্রমুখর হইয়া সেদিন কোন জায়গায় স্নান করিতে গিয়েছিল??ডুবন্ত সূর্যের নিচে??নাকি পূর্ণিমাচন্দ্রের ওপরে??নিশ্চয়ই অনেক ফুরফুরে মেজাজে ছিলে তখন!!!যখন জীর্ণ কুঠির হইতে বাহির হইতেছিলে তোমাকে নিদারুন যন্ত্রণাদগ্ধময় লাগছিলো।কেনো এমন হইয়াছিলো সেদিন!!!স্হরে স্হরে সুসজ্জিত হইয়া দূরদেশিনী কমলিকার ন্যায় উষ্ণ হইয়া উঠিয়াছিলো তোমার শরীর।যেনো,এখনি পারমাণবিক বোমা বিস্ফোরিত হইবে।কি হইয়াছিলো কুঠিরে জানিবার ইচ্ছা হয় প্রবল।তখন আমি থাকিতাম এক দূরসম্পর্কীয় আত্মীয়ের বাড়িতে।বড়ই চমৎকার ছিলো বাড়ির আশপাশ।চারিদিকে থরে থরে সন্নিবেশীত খেজুড় গাছ,সবুজের সমারোহে মাঠের পর মাঠ।সন্দিগ্ধ চোখে থাকাইয়া থাকিতে দেখিলাম এক অপূর্ব রমণীকে।কিছুক্ষণ ধ্যানে মগ্ন থাকিবার পর লক্ষ্য করিলাম,রমণী আমার অত্যন্ত সূক্ষ্মভাবে মুখ ভেংচিয়ে চলিয়া গেলো।প্রতিশোধস্পৃহা আমার গেলো বেড়ে।দিন যায়,মাস যায়,রমণীর দেখা আর পাই না।কোথায় চলিয়া গেলো সে??? এতোদিনে আমার সেই প্রতিশোধস্পৃহা কমিয়া সেটাকে কোনোমতে ভালোবাসায় রূপান্তর করিয়াছি।একদিন বাড়ি হতে বাহির হইয়া দেখি,রূপবতী আমার সেই আগের জায়গায় দাঁড়াইয়া।দৌড়াঁইয়া গিয়া তাহাকে জড়িয়ে ধরিলাম পরম মমতায়।পরক্ষণে বুঝিতে পারিলাম,কি বোকামিটাই না করেছি আমি!কি ভাবিবে সে এখন!!!অতিশীগ্রই তাহাকে ছাড়িয়া তার চাঁদমুখের দিকে যখনি তাকাইলাম,দেখিলাম তাহার চন্দ্রবদনখানি টমেটোর মতো লাল হইয়া গিয়েছে।লজ্জায় না রাগে বুঝিতে পারিলাম না,কিন্তু সে যখনি বলিল,''যাহ্, কি করলেন এটা??'' বুঝিতে পারিলাম,লজ্জাবতী আমার লজ্জা পাইয়াই মুখখানা টমেটোর ন্যায় লাল করিয়া ফেলিয়াছে।কতবার ভাবিতে বসি তাহার কথা!!!কিছুক্ষণ স্মৃতির সেই বটগাছের নিচে,কিছুক্ষণ নদীর তীরে,কিছুক্ষণ গভীর রাতে যখন প্রত্যেকটা মানব মানবী গভীর ঘুমে আচ্ছন্ন।সে হয়তো আমার কথাই ভাবিতেছে।তাহাকে একনজর দেখিবার জন্য কত জায়গায় ঘুরিলাম,কত দেশ বিদেশে!!! তখন ছিলাম বাইশ বছরের যুবক,এখন বাষট্টী। এখনো তাহারে খুঁজি,আমার দুই হিয়ার মাঝে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৭ জন


এ জাতীয় গল্প

→ নীল রূপবতী বালিকা!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now